৫ পাতার জবাবে ১৪ পাতার চিঠি, মুখ্যমন্ত্রী মমতাকে সংবিধানের পাঠ পড়ালেন রাজ্যপাল ধনখড়
৫ পাতার জবাবে ১৪ পাতার চিঠি, মুখ্যমন্ত্রীকে সংবিধানের পাঠ পড়ালেন রাজ্যপাল
করোনা সংকটে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরমে উঠেছে। চিঠি আর পাল্টা চিঠিতে তুঙ্গে মমতা-ধনখড় সংঘাত। গতকাল মুখ্যমন্ত্রীর ৫ পাতার চিঠির জবাবে আজ শুক্রবার ১৪ পাতার চিঠি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই চিঠিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ করেছেন তিনি।

রাজ্যপালের জবাব
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ৫ পাতার চিঠিতে রাজ্যপালকে সংবিধান স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, রাজ্যপাল ভুলে গিয়েছেন তিনি মনোনীত আর মুখ্যমন্ত্রী নির্বাচিত প্রতিনিধি। তার জবাবে আজ নেই মনোনীত শব্দেই মমতাকে বিঁধেছেন রাজ্যপাল। ১৪ পাতার চিঠিতে মনোনীত প্রসঙ্গটি তুলে ধরে রাজ্যপাল লিখেছেন মমতাই সংবিধানের অবমাননা করছেন। মুখ্যমন্ত্রী ভুলে গিয়েছেন সাংবিধানিক পদেই তিনি রাজ্যপাল হয়েছে। আর মনোনীত শব্দটি কটাক্ষ করে ব্যবহার করে মমতা সংবিধানের অবমাননা করছেন বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন জগদীপ ধনখড়। উল্টে মুখ্যমন্ত্রীই সাংবিধানিক কর্তব্যের অবহেলা করছেন বলে পাল্টা অভিযোগ করেছেন রাজ্যপাল।

ব্যর্থতা ঢাকতে চাইছেন মুখ্যমন্ত্রী
করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার যে সম্পূর্ণ ব্যর্থ। সেটা ঢাকার মরিয়া চেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেদিক থেকে রাজ্যবাসীর নজর ঘোরাতেই তাঁকে আক্রমণ করে চিঠি লেখা হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যপাল। এর আগেও করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন রাজ্যপাল। লকডাউন রক্ষায় ব্যর্থ পুলিস প্রশাসন থেকে রেশন দুর্নীতি একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক টুইট করেছিলেন তিনি। শুক্রবার ১৪ পাতার চিঠিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আবারও তথ্য গোপনের অভিযোগ করেছেন রাজ্যপাল। করোনা আক্রান্তদের হাসপাতালে আসার খবর চেপে দেওয়া হচ্ছে এবং কি স্বাস্থ্য পরিষেবা নিয়ে অবহেলা করার অভিযোগও করেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর চিঠি
গতকাল সন্ধেবেলা পাঁচ পাতার চিঠিতে রাজ্যপালকে মনোনীত বলে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি অভিযোগ করেছিলেন রাজ্যপালের আচরণ এবং ভঙ্গি যথেষ্ট রকমের অসাংবিধানিক। তিনি যে শব্দ চয়ন করছেন সেটাও অসাংবিধানিক বলে অভিযোগ করেছিলেন মমতা। এমনকি রাজ্যপাল মন্ত্রিসভার অপমান করছেন বলেও আক্রমণ শানিয়েছিলেন মমতা।












Click it and Unblock the Notifications