নিজাম প্যালেসের সামনে হুমকি, রাজভবনের দরজায় ১৪৪ ধারা ভঙ্গ, মমতা-পুলিশের কাছে জবাব চাইলেন ধনখড়
নিজাম প্যালেসের (nizam palace) সামনে প্রকাশ্যে তৃণমূল সমর্থকের মারার হুমকি আর রাজভবনের দরজায় ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ করে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। দুটি বিষয় নিয়ে রাজ্যপাল উদ্বেগ প্রকাশ করেছেন। টুইটে মুখ্যমন্ত্রী মম
নিজাম প্যালেসের (nizam palace) সামনে প্রকাশ্যে তৃণমূল সমর্থকের মারার হুমকি আর রাজভবনের দরজায় ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ করে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। দুটি বিষয় নিয়ে রাজ্যপাল উদ্বেগ প্রকাশ করেছেন। টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) এবং কলকাতা পুলিশকে (kolkata police) ট্যাগ করে আপডেট রিপোর্ট চেয়েছেন জগদীপ ধনখড় ( jagdeep dhankhar) ।

সোমবার রাজ্যপালকে তৃণমূল সমর্থকদের হুঁশিয়ারি
এদিন রাজ্যপাল নিজের টুইটারে সোমবার নিজাম প্যালেসের সামনে তৃণমূল সমর্থকের দেওয়া হুঁশিয়ারির একটি ভিডিও পোস্ট করেছেন । সেখানে এক তৃণমূল সমর্থক বলছেন, আজ তারা নিজাম প্য়ালেসে বিক্ষোভ করছেন, কাল রাজ্যপালের অফিস ভাঙচুর হবে। রাজ্যপালকে রাজভবনে বসে মজা নিতে দেব না। রাজ্যপালের ঠ্যাং ভেঙে হাতে দিয়ে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিতে দেখা যায় ওই তৃণমূল কর্মীকে। যা নিয়ে কলকাতা পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যপাল। তিনি বলেছেন, যাঁরা হুমকি দিচ্ছেন, তাঁদের আইনের কোনও ভয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি এসব নিয়ে যত্নশীল না এগুলোকে অবহেলা করছেন, প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।

কলকাতা পুলিশ ব্যবস্থা নেয়নি
এদিন সকালে অপর এক ভিডিও পোস্ট করেছেন রাজ্যপাল। যেখানে দেখা যাচ্ছে মঙ্গলবার রাজ্যভবনের গেটের সামনে ভেড়ার পাল হয়েছে। এক ব্যক্তি সেখানে বেলা দেড়টা থেকে প্রায় দুঘন্টা ধরে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। যেখানে ১৪৪ ধারা জারি রয়েছে, সেখানে ওই পরিস্থিতি তৈরি হয় কী করে, প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। পরবর্তী সময়ে বেলা তিনটের সময় একই জায়গায় এক ব্যক্তি হাফডজন ভেড়া নিয়ে ফটো তুলেছেন। এক্ষেত্রেও কলকাতা পুলিশ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। পুলিশের সামনে দিয়েই এরা এলাকা ছাড়ে বলে মন্তব্য করেছেন রাজ্যপাল।

কলকাতার পুলিশ কমিশনারকে ফোন
এদিন রাজ্যপাল জানিয়েছেন, ঘটনায় সেখানে উপস্থিত কোনও পুলিশ আধিকারিক কোনও ব্যবস্থা নিচ্ছে না দেখে তিনি কলকাতার পুলিশ কমিশনারকে ফোন করেছিলেন। এই ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ হতে দেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

আপডেট চেয়েছেন রাজ্যপাল
অপর একটি টুইটে রাজ্যপাল অভিযোগ করেছেন, কলকাতা পুলিশের পদক্ষেপের কারণে রাজভবনের মূল প্রবেশপথের অবস্থাও উদ্বেগজনক হয়ে উঠেছে। যা নিয়ে তিনি কলকাতা পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপডেট চেয়েছেন। কেননা রাজ্যপাল অভিযোগ করেছেন, সেই সময় সেখানে থাকা কোনও সিনিয়র পুলিশ অফিসার ওই ঘটনার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি।












Click it and Unblock the Notifications