মমতার সরকারের বিরুদ্ধে বয়ান বহাল রাজ্যপালের! এবার আইএএস, আইপিএস-দের দায়িত্ব নিয়ে করলেন সতর্ক

রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি যুদ্ধ জারি রেখেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যে কাজ করা আইএএস এবং আইপিএস আধিকারিকদের প্রতি তাঁর মন্তব্য, রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকুন।

রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি যুদ্ধ জারি রেখেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যে কাজ করা আইএএস এবং আইপিএস আধিকারিকদের প্রতি তাঁর মন্তব্য, রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকুন। দায়বদ্ধতা ও স্বচ্ছতার কথাও তাঁদের মনে করিয়ে দিয়েছেন রাজ্যপাল।

 সর্বভারতীয় সার্ভিস রুল মেনে চলুন

সর্বভারতীয় সার্ভিস রুল মেনে চলুন

টুইটে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে বলেছেন, আইএএস-আইপিএস'রা ১৯৬৮-র অল ইন্ডিয়া সার্ভিসেস (কন্ডাক্ট) রুলস মেনে চলুন। ওই বিধি অনুযায়ী আপনাদের রাজনৈতিক ভাবে নিরপেক্ষ, দায়িত্বশীল এবং স্বচ্ছ হতে হবে। সংবিধানের সর্বোচ্চ মর্যাদা রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ মেনে চলতে আপনারা বাধ্য।

দেশের আইন, বিধি, প্রচলিত ধারার স্মরণ

দেশের আইন, বিধি, প্রচলিত ধারার স্মরণ

অপর এক টুইটে রাজ্যপাল বলেছেন, ওই বিধি মোতাবেক আপনারা এমন কিছু করতে পারেন না, যা দেশের আইন, বিধি, প্রচলিত ধারার বিরুদ্ধে যায়। আপনাদের দায়িত্ব পালনে শৃঙ্খলা মেনে চলতে হবে। কেবল মাত্র আইনি নির্দেশ পালনে আপনারা দায়বদ্ধ।

 ঘাড়ে বর্তাবে দায়

ঘাড়ে বর্তাবে দায়

শেষ টুইটে রাজ্যপাল বলেছেন, ওই বিধি বলছে, আপনারা সর্বোচ্চ পেশাদারি মনোভাব, সমর্পন এবং সক্ষমতা দিয়ে কাজ করবেন। রাজ্যপাল হিসাবে এই বিধির বারংবার লঙ্ঘন দেখে আমি উদ্বিগ্ন। একটি কথাই মাথায় রাখবেন, এমন প্রতিটি ঘটনার দায় আপনাদের ঘাড়ে বর্তাবে।

রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী অনানুষ্ঠানিক কথা

রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী অনানুষ্ঠানিক কথা

শুক্রবার রাজ্যপাল জানিয়েছিলেন, তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী অনানুষ্ঠানিক কথা হয়েছে, ছাত্রদের অসুবিধা নিয়ে। ১৫ জুলাই উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিয়ে ইউজিসির সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন তিনি। ছাত্ররা তাঁর হৃদয়ের কাছাকাছি বলেও বর্ণনা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+