ম্যায় ভি হুঁ না! মুখ্যমন্ত্রীর টুইটের পাল্টা প্রতিক্রিয়া উন্নয়নের আহ্বান রাজ্যপালের
রাজ্যের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে তৃণমূলের একটি পোস্টার সামনে এসেছে। যাতে মুখ্যমন্ত্রী বয়ানে বলা হচ্ছে ম্যায় হুঁ না। এদিন মুখ
রাজ্যের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে তৃণমূলের একটি পোস্টার সামনে এসেছে। যাতে মুখ্যমন্ত্রী বয়ানে বলা হচ্ছে ম্যায় হুঁ না। এদিন মুখ্যমন্ত্রীর সেই পোস্টারের ছবি দিয়ে টুইট করেছেন রাজ্যপাল। সেখানে তিনি বলেছেন ম্যায় ভি হুঁ না।

তৃণমূলের নতুন ক্যাম্পেন
তৃণমূল নতুন প্রচার সুরু করেছে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বলা হয়েছে ম্যায় হুঁ না। এই নামেই শাহরুখ খানের জনপ্রিয় সিনেমাও রয়েছে। ফলে বলা যেতেই পারে জনগণকে ভরসা জোগাতে শাহরুখ খানকেই বেছে নিয়েছে তৃণমূল।

বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে প্রচার
বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে তৃণমূলে ঝাঁ চকচকে প্রচার। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জনগণের দিকে হাত তুলে থাকতে দেখা গিয়েছে।

রাজ্যপালের প্রতিক্রিয়া
সেই ছবি দিয়েই টুইট করেছে রাজ্যপাল। সেখানে তিনি বলেছেন ম্যায় ভি হুঁ না।

একসঙ্গে কাজ করার আহ্বান
টুইটে রাজ্যপাল একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দুজনেই সাংবিধানিক পদে থেকে সংবিধানের প্রকৃত চেতনায় রাজ্যের উন্নতির জন্য কাজ করবেন বলে জানিয়েছেন। যা কিনা জনগণের অগণিত দুর্ভোগ প্রশমিত করবে।












Click it and Unblock the Notifications