কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের চিকিৎসার দায়িত্ব নিল রাজভবন, শিল্পীর বাড়িতে গিয়ে দেখা করে প্রতিশ্রুতি ধনখড়ের
কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের চিকিৎসার দায়িত্ব নিল রাজভবন, শিল্পীর বাড়িতে গিয়ে দেখা করে প্রতিশ্রুতি ধনখড়ের
গুরুতর অসুস্থ বাংলার অন্যতম প্রবাদপ্রতীম কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। শনিবার সকালে তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কার্টুনিস্টের চিকিৎসার সব খরচের দায়িত্ব নিয়েছে রাজভবন। হাওড়ার শিবপুরের কার্টুনিস্টের বাড়িতে যান সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। বেশ কিছুক্ষণ শিল্পী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেখানেই শিল্পীর পরিবারকে এই প্রতিশ্রুতি দেন রাজ্যপাল।

বাঁটুল দি গ্রেট, নন্টেফন্টের স্রস্টা যিনি তাঁকে হয়তে অনেকেই ভুলে গিয়েছেন। বয়সের ভারে নুব্জ কার্টুনিস্ট নারায়ন দেবনাথ এখন প্রায় শয্যাশায়ী। তাঁকে দেখতে হঠাই শিবপুরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর স্ত্রীও ছিলেন সঙ্গে। দীর্ঘদিন ধরেই অসুস্থ জনপ্রিয় কার্টুনিস্ট। সেখানে গিয়ে তিনি শিল্পীর পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। শিল্পীর শারিরীক অবস্থা নিয়ে জানতে চান রাজ্যপাল।
শিবপুরের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি জানান শিল্পীর চিকিৎসার সব খরচ বহন করবে রাজভবন।
এর আগে নারায়ণ দেবনাথকে চিকিৎসার আশ্বাস দেওয়া নিয়ে রাজনৈতিক তরজা হয়েছে। রাজ্যপালের এক্তিয়ার এই সিদ্ধান্ত রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, 'এটা রাজ্যপালের ক্ষমতার মধ্যে পড়ে না। শিরোনামে থাকার জন্য এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন তিনি।'
এদিকে, বিএসএফ ইস্যুতে রাজ্যের সঙ্গে সংঘাত চরমে উঠেছে রাজ্যপালের। বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে তরজা অব্যাহত রয়েছে। ফের রাজ্যপাল এই নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন। এবং আজ বিকেল ৫টায় রাজভবনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেছেন তিনি। গতকালই রাজ্যপাল বিসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে রাজ্য সরকার কেন্দ্রের বিরোধিতা করেছে। তাতে প্রবল আপত্তি জানিয়ে রাজ্য সরকারকে কড়া চিঠি দিয়েছেন রাজ্যপাল ধনখড়। তিনি লিখেছিলেন কোনও ভাবেই বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি করা নিয়ে মন্তব্য করার অধিকার রাজ্য সরকারের নেই। কারণ এতে দেশের নিরাপত্তার উপর আঘাত হানা হয়।












Click it and Unblock the Notifications