সিঙ্গুর, নন্দীগ্রাম নিয়ে খোঁচা! কৃষকদের প্রতি স্বচ্ছ্ব হতে মুখ্যমন্ত্রী মমতাকে আহ্বান রাজ্যপালের

সিঙ্গুর, নন্দীগ্রাম নিয়ে খোঁচা! কৃষকদের প্রতি স্বচ্ছ্ব হতে মমতাকে আহ্বান ধনখড়ের

প্রশাসনিক বিষয় নিয়ে ফের মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত। রাজ্যপালের সাম্প্রতিক সক্রিয়তা নিয়ে শনিবার রাজভবনে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে যে রাজ্যপাল জগদীপ ধনখড় দমবার পাত্র নন, তা এদিনের সকালের দুটি টুইটেই পরিষ্কার।

রাজভবনে চিঠি মুখ্যমন্ত্রীর

রাজভবনে চিঠি মুখ্যমন্ত্রীর

শনিবার রাজ্যপাল টুইটে বলেছিলেন রাজ্যের ডিজিপিকে বলা সত্ত্বেও পরপর তিনবার তিনি(ডিজিপি) রাজভবনে হাজির হননি। যা নিয়ে প্রথমে জবাব দেন ফিরহাদ হাকিম। পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে দীর্ঘ চিঠি পাঠান। সেথানে উল্লেখ করা হয় মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত। কিন্তু রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারা মনোনীত। মুখ্যমন্ত্রী আক্রমণাত্মক ভাষায় চিঠিতে সংবিধানের ধারাও উল্লেখ করেন।

ফের পিএম কিষাণ প্রকল্প নিয়ে আক্রমণ

ফের পিএম কিষাণ প্রকল্প নিয়ে আক্রমণ

এদিন সকালে করা টুইটে রাজ্যপাল ফের কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। সেখানে তিনি বলেন এই প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার মধ্যবর্তী এজেন্ট হতে চাইছে। সংবিধানের ১৬৭ ধারা অনুযায়ী, বিষয়টিকে ক্যাবিনেটে তুলতে অনুরোধ করেছেন রাজ্যপাল।

সিঙ্গুর, নন্দীগ্রামের কথা উল্লেখ করে খোঁচা

সিঙ্গুর, নন্দীগ্রামের কথা উল্লেখ করে খোঁচা

টুইটে রাজ্যপাল সিঙ্গুর, নন্দীগ্রামের কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি কৃষকদের অবস্থা দেখে আসার জন্য অনুরোধ করেছেন। সঙ্গে কেন্দ্রের প্রকল্পকে সফল প্রকল্প বলে উল্লেখ করেছেন রাজ্যপাল।

আম্ফানের ত্রাণে দুর্নীতির অভিযোগ

আম্ফানের ত্রাণে দুর্নীতির অভিযোগ

টুইটে রাজ্যপাল উল্লেখ করেছেন সারা দেশের বিপরীত নিয়মে চলেছে পশ্চিমবঙ্গ। পাশাপাশি আম্ফানের ত্রাণ এবং রেশনে দুর্নীতির অভিযোগও তুলেছেন রাজ্যপাল। সব শেষে তিনি বলেছেন সময়টা কৃষকদের প্রতি স্বচ্ছ হওয়ার সময়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+