গণতন্ত্রে এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে? নারীত্বের লজ্জা বলেও তোপ ধনখড়ের
সাম্প্রতিক সময়ে এমন হত্যা-কাণ্ড ঘটেনি! যার ভয়াবহতা ভয়ঙ্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রামপুরহাট-কাণ্ডে ইতিমধ্যে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, যারা এই পাপ কাজ করেছ
সাম্প্রতিক সময়ে এমন হত্যা-কাণ্ড ঘটেনি! যার ভয়াবহতা ভয়ঙ্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রামপুরহাট-কাণ্ডে ইতিমধ্যে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, যারা এই পাপ কাজ করেছে, রাজ্য সরকার তাদেরকে সাজা দেবে বলেই মনে করেন তিনি।

এব্যাপারে যদি রাজ্য সরকার চায়, তাহলে কেন্দ্র সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আর এরপরেই কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন ধণখড়। সেখানে রামপুরহাট-কাণ্ড নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। সেই প্রসঙ্গে রাজ্যপালে বলেন, এই বিষয়ে কিছু বলব না। প্রধানমন্ত্রী ভয়াবহতা দেখে নিজেই বলেছেন। আশা করি তা সবাই শুনেছেন আপনারা।
রাজ্যপালের মতে, এই ধরনের ঘটনা আমরা আগে দেখিনি। প্রধানমন্ত্রীও এর প্রতিবাদ করেছেন বলে দাবি তাঁর। একই সঙ্গে ফের একবার বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যপাল বলেন, মহিলা এবং শিশুদের জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে! গণতন্ত্রে এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে?
রামপুরহাটের ঘটনাকে নিয়ে নতুন করে সংঘাত তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালের মধ্যে। ঘটনার পরেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ধনখড়। এমনকি আইনের শাসন নেই বলেও মন্তব্য করেছিলেন। যা নিয়ে পালটা তোপ দেগেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
পালটা চিঠি রাজ্যপালকে মমতা বলেন, আপনি যে পদে রয়েছেন সেখানে থেকে এমন মন্তব্য মানায় না। এমনকি তাঁর মন্তব্যে নিরপেক্ষ তদন্ত হওয়া নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন প্রশাসনিক প্রধান।
আর এই সংঘাতের মধ্যেই আজ পালটা জবাব দেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান তিনি। যদিও পরে বিধবা ভাতা প্রদানের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্যো্যপাধ্যায় নাম না করেই আক্রমণ শানান রাজ্যপালের বিরুদ্ধে। তিনি বলেন, রাজ্যে একজন লাটসাহেব রয়েছেন। সেই লাটসাহেব কথায় কথায় বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা নেই। কিন্তু তিনি নিজে দিব্যি ঘুরে বেড়ান জলপাইগুড়ি, দার্জিলিং সর্বত্রই।
আর এই সংঘাতের মধ্যেই এদিন ফের সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল ধণখড়। বলেন, "গণতন্ত্রকে ধ্বংসের এই চেষ্টায় আপনারা যুক্ত হবেন না। রামপুরহাটে যা ঘটেছে, তা গণতন্ত্রের জন্য লজ্জার। নারীত্বের জন্য লজ্জার।"
তবে তাঁর এহেন মন্তব্য নতুন করে বিতর্কের সূত্রপাত করবে বলেই মনে করছে রাজনৈতিকমহল। এমনকি নবান্ন-রাজভবন সংঘাতকে আরও এক ধাপ বাড়িয়ে দেবে বলেও মনে করা হচ্ছে। উল্লেখ্য, রামপুরহাট-কাণ্ডের পরেই তড়িঘড়ি কলকাতায় ফিরে এসেছেন ধনখড়।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications