কঙ্কাল এবার রাস্তায় আসবে, ফাঁস হবে পর্দা! মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ রাজ্যপাল ধনকরের

কঙ্কাল এবার রাস্তায় আসবে, ফাঁস হবে পর্দা! মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ জগদীপ ধনকরের

ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য প্রশাসনকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইট করে তিনি রাজ্য প্রশাসন ও পুলিশকে উচ্ছন্নে যাওয়া বাচ্চা বলে কটাক্ষ করেছেন। মাসখানের আগে রাজ্যপাল এমনই এক টুইটে রাজ্যের আইএএস ও আইপিএস অফিসারদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে গিয়েছিলেন।

কেমন চলছে রাজ্যপাট

কেমন চলছে রাজ্যপাট

টুইটে রাজ্যপাল জানিয়েছেন রাজ্যের রাজ্যপাট কেমন চলছে। সেখানে তিনি অভিযোগ করেছেন শীর্ষপদে থাকা আমলাদের একাংশ আগুনের গোলা নিয়ে খেলছেন। রুলস অফ বিননেসের ১৬৬(৩) ধারা অবজ্ঞা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ও পুলিশ উচ্ছন্নে যাওয়া বাচ্চেদের মতোা আচরণ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

কঙ্কাল এবার রাস্তায় আসবে

কঙ্কাল এবার রাস্তায় আসবে

রাজ্যপাল অপর এক টুইটে বলেছেন, আর কিছু সময়ের অপেক্ষা, কঙ্কাল এবার রাস্তায় আসবে। পর্দা ফাঁস হবে।

আধিকারিকদের দায়বদ্ধতা স্মরণ করিয়েছিলেন

আধিকারিকদের দায়বদ্ধতা স্মরণ করিয়েছিলেন

প্রায় একমাস আগে করা টুইটে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে বলেছিলেন, আইএএস-আইপিএস'রা ১৯৬৮-র অল ইন্ডিয়া সার্ভিসেস (কন্ডাক্ট) রুলস মেনে চলুন। ওই বিধি অনুযায়ী আপনাদের রাজনৈতিক ভাবে নিরপেক্ষ, দায়িত্বশীল এবং স্বচ্ছ হতে হবে। সংবিধানের সর্বোচ্চ মর্যাদা রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ মেনে চলতে আপনারা বাধ্য।
অপর এক টুইটে রাজ্যপাল বলেছিলেন, ওই বিধি মোতাবেক আপনারা এমন কিছু করতে পারেন না, যা দেশের আইন, বিধি, প্রচলিত ধারার বিরুদ্ধে যায়। আপনাদের দায়িত্ব পালনে শৃঙ্খলা মেনে চলতে হবে। কেবল মাত্র আইনি নির্দেশ পালনে আপনারা দায়বদ্ধ।

শিল্প সম্মেলন নিয়ে অর্থসচিবের কাছে জবাব না পেয়ে অর্থমন্ত্রীকে তলব

শিল্প সম্মেলন নিয়ে অর্থসচিবের কাছে জবাব না পেয়ে অর্থমন্ত্রীকে তলব

রাজ্যপাল রাজ্যের অর্থসচিবের কাছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে জবাব চেয়েছিলেন। কিন্তু তিনি তা না পেয়ে অর্থমন্ত্রীর কাছে বিস্তারিত জানতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+