রাজ্যে মানবাধিকার নিয়ে তোপ! চেয়ারম্যান লাইফ সাপোর্ট সিস্টেমের রোগী, বিস্ফোরক ধনখড়
মানবাধিকার নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন তিনি অভিযোগ করেন রাজ্য ধাক্কা খেয়েছে মানবাধিকার। বিশেষ করে নির্বাচনী যুদ্ধে। রাজ্যপালের অভিযোগ রাজ্যে বিরোধীদের বাধা দেওয়া
মানবাধিকার নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন তিনি অভিযোগ করেন রাজ্য ধাক্কা খেয়েছে মানবাধিকার। বিশেষ করে নির্বাচনী যুদ্ধে। রাজ্যপালের অভিযোগ রাজ্যে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে।

কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে নিশানা
রাজ্যে মানবাধিকার নিয়ে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে এদিন নিশানা করেন রাজ্যপাল। নির্বাচনী যুদ্ধে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন রাজ্যপাল। দিন কয়েক আগে রাজ্যপালের অভিযোগ করেছিলেন, শাসকদলের হার্মাদদের দিয়ে বিরোধীদের ওপর জুলুমবাজি পুলিশের বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। যা মানবাধিকারের সব থেকে বড় বিপদঘন্টা। তাঁর আরও অভিযোগ ছিল, সাম্প্রদায়িক উত্তেজনার সময়েও এক শ্রেণির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, আর অপর শ্রেণিকে রক্ষা করা হয়।

চেয়ারম্যান লাইফ সাপোর্ট সিস্টেমের রোগী
রাজ্যপাল কটাক্ষ করে বলেন, পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন নির্বাচনী অধিকার-সহ বিভিন্ন অধিকারকে রক্ষা করে। কিন্তু চেয়ারম্যান লাইফ সাপোর্ট সিস্টেমের রোগী।

রাজভবনকে কাজ না করতে দেওয়ার চেষ্টা
সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গ যেসব রাজ্যপালকে দেখেছে, তাঁদের মধ্যে জগদীপ ধনখড়কে অতিসক্রিয়া বলা হলে। রাজভবনও সেক্ষেত্রে সক্রিয়। রাজ্যপালের অভিযোগ রাজভবনকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে।

ক্ষমতার অলিন্দকে স্যানিটাইজ করতে হবে
উপায়ও বাতলেছেন রাজ্যপাল। তিনি বলেছেন, ক্ষমতার অলিন্দকে দখলদার এবং বিপদ থেকে মুক্ত করতে স্যানিটাউজ করতে হবে।

পরিস্থিতির পর্যালোচনা করা হবে
রাজ্যপাল জানিয়েছেন, এই ধরণের প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পরিস্থিতির পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগেও প্রশাসনের কাজ নিয়ে অসন্তুষ্ট
দিন কয়েক আগের রাজ্যপাল টুইটে সংবিধান মেনে প্রশাসন পরিচালনার ডাক দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেনন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও প্রশাসনের কর্তাদের একাংশ সরীসৃপে পরিণত হয়েছে। সরকার বহির্ভুত শক্তি প্রশাসনকে গ্রাস করেছে। রাজ্যের ডিজিপির কড়া সমালোচনা করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications