মুখ্যমন্ত্রী চিঠি প্রাপ্তি জানিয়ে টুইটে পাল্টা আক্রমণ রাজ্যপাল ধনখড়ের
মুখ্যমন্ত্রী চিঠি প্রাপ্তি জানিয়ে টুইটে পাল্টা আক্রমণ রাজ্যপাল ধনখড়ের
মমতার পত্রাঘাতেও দমলেন না রাজ্যপাল। ফের আক্রমণ শানালেন তিনি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় রাজ্যপালের আচরণের সমালোচনা করে পাঁচ পাতার চিঠি পাঠান। সেই চিঠি প্রাপ্তির কথা জানিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

রাজ্যপালের পাল্টা আক্রমণ
কোনও ভাবেই দমতে রাজি নন রাজ্যপাল। একের পর এক আক্রমণ শানিয়ে চলেছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কড়া চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে রাজ্যপাল টুইটে লিখেছেন, 'যে চিঠি পেয়েছি তার তথ্য ভীষণভাবে ভুল এবং সাংবিধানিক ভাবে অত্যন্ত দুর্বল। আরও অনেক কিছু জানাব, রাজ্যের মানুষের বাস্তব ছবিটা জানা দরকার।'

মমতার পত্রাঘাত
রাজ্যপালের টুইটের কয়েকঘণ্টা আগে তীক্ষ্ণ আক্রমণ শানিয়ে পাঁচ পাতার চিঠি পািঠয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে তিনি মনে করিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নির্বাচিত প্রতিনিধি আর রাজ্যপাল কেবলই মনোনিত একটি পদ। রাজ্যপাল মন্ত্রিসভার সম্মানহানি করছেন বলেও আক্রমণ শানিয়েছেন মমতা। এমনকী রাজ্যপালকে নিজের আচরণ বিচার করতে বলেছিলেন তিনি।

রাজ্যপালের আক্রমণ
করোনা আবহে রাজ্য সরকারের ব্যবস্থাপনা নিয়ে একাধিকবার বিস্তর অভিযোগ জানিয়েছন রাজ্যপাল জগদীপ ধনখড়। লকডাউন থেকে রেশন দুর্নীতি এমনকি বিজেপি সাংসদদের ত্রাণবিলিতে বাধা দেওয়া নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications