করোনা লকডাউন রক্ষায় ১০০ শতাংশ ব্যর্থ মমতা সরকার, আধাসেনা চাইলেন রাজ্যপাল ধনখড়

করোনা লকডাউন রক্ষায় ১০০ শতাংশ ব্যর্থ মমতা সরকার, আধাসেনা চাইলেন রাজ্যপাল ধনখড়

লকডাউন নিয়েও রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে রাজ্যপাল। পশ্চিমবঙ্গে লকডাউন রক্ষায় একেবারে ব্যর্থ পুলিশ প্রশাসন টুইটে এমনই অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। করোনা ভাইরাস সংক্রমণের এই কঠিন পরিস্থিতিতে লকডাউন রক্ষায় রাজ্যে আধাসেনা নামানোর দাবি জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

লকডাউন রক্ষায় ব্যর্থ রাজ্যসরকার

লকডাউন রক্ষায় ব্যর্থ রাজ্যসরকার

লকডাউন রক্ষায় একেবারেই ব্যর্থ মমতা প্রশাসন। টুইটে নতুন করে সংঘাতে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অভিযোগ করেছেন সোশ্যাল ডিসটেন্স বজায় রাখতে ১০০ শতাংশ ব্যর্থ পুলিস প্রশাসন। একাধিক জায়গায় জমায়েত দেখা যাচ্ছে। বিশেষ একটি ধর্মের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। কয়েকদিন আগেই কিন্তু করোনা লকডাউন রক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন রাজ্যপাল।

আধাসেনা নামানোর দাবি

আধাসেনা নামানোর দাবি

রাজ্যে লকডাউন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে রাজ্য সরকারের উপর আস্থা রাখতে পারছেন না রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি আধাসেনা নামানোর দাবি জানিয়েছেন। আধা সেনা নামিয়ে রাজ্যে লকডাউন পরিস্থিতি কড়া হাতে বজায় রাখা হোক বলে টুইটে লিখেছেন রাজ্যপাল। বিজেপি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পরেই রাজ্যপালের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট তলব

স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট তলব

কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যে লকডাউন নিয়ে কড়া চিঠি দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। রাজ্যের একাধিক জায়গায় লকডাউন রক্ষা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েিছল। রাজাবাজার, নারকেলডাঙা, মেটিয়াবুরুজ সহ একাধিক এলাকায় জমায়েত লক্ষ করা যাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এই নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+