কলকাতায় জগন, কথা মমতার সঙ্গে

সম্প্রতি দুর্নীতি মামলায় জামিন পেয়েছন জগন রেড্ডি। তারপরই তিনি অন্ধ্রপ্রদেশের বিভাজনের বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করেছেন। বিশেষ সিবিআই আদালত তাঁকে ভারত সফরের অনুমতি দেওয়ায় ঐক্যবদ্ধ অন্ধ্রপ্রদেশের সপক্ষে সমর্থন জোগাড় করতে নেমে পড়েছেন। পাশাপাশি, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পর আঞ্চলিক দলগুলির গুরুত্ব বাড়বে বুঝতে পেরে তিনি সবার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বিশ্বস্ত সূত্রের খবর, সেই বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসাবেই এদিন দেখা করেন জগন রেড্ডি। মমতা বন্দ্যোপাধ্যায়কেও গোর্খাল্যান্ড আন্দোলনের ঝামেলা পোহাতে হচ্ছে। তাই রাজ্য ভাগের দাবি কতটা সমস্যা তৈরি করতে পারে, তা তিনি বিলক্ষণ বোঝেন। জগন এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক সমর্থন চেয়েছেন। আঞ্চলিক দলগুলির বর্ধিত গুরুত্ব নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। দলীয় কিছু বিধায়ক ছিলেন জগনের সঙ্গে।
ইতিমধ্যে তিনি বিজেপি, সিপিএম, সিপিআই নেতাদের সঙ্গে দেখা করেছেন। ২১ নভেম্বর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে জগনের।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে











Click it and Unblock the Notifications