Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও দুই

স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় যাদপুরের আরও ২ পুড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দুই পড়ুয়ার নাম দীপশেখর দত্ত (১৯) এবং মনোতোষ ঘোষ(২০)। মনোতোষ স্বপ্নদীপের রুম মেট ছিলেন। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ১০ থেেক ১২ জন পড়ুয়াকে জেরা করেছে পুলিশ। এর আগে সৌরভ চৌধুরী নামে এক পড়ুয়াকে গ্রেফতার করা হয়। এই দুই পড়ুয়াই সৌরভের কাছের ছিল বলে জানতে পেরেছে পুলিশ।

ধৃত দুই ছাত্রের মধ্যে দীপশেখর দত্তের বাড়ি বাঁকুড়ায়। আর মনোতোষের বাড়ি হুগলির আরামবাগে। রাতভর তাঁদের জেরা করার পর সকালে তাঁদের গ্রেফতার করে পুলিশ। মনোতোষ পড়ুয়াই যাদবপুরের সমাজবিদ্যা বা সোসিএওলজির ছাত্র। তাঁরা দ্বিতীয় বর্ষে রয়েেছ বলে জানা গিয়েছে। আর দীপশেখর অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

Jadavpur University

দুজনেই ফোরম ফর আর্টস স্টুডেন্টসের সক্রিয় সদস্য বলে জানা গিয়েছে। আপাতত তাঁদের গ্রফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। আজই তাদের আদালতে পেশ করা হবে। পুলিশ জেরায় জানতে পেরেছে স্বপ্নদীপের মৃত্যুর পর ফেসবুক থেকে সব পোস্ট মুছে ফেলেছিল মনোতোষ।

মনোতোষ স্বপ্নদীপের ঘরে থেকে তার উপরে মানসিক চাপ তৈরি করত বলে জানা গিয়েছে। সৌরভ চৌধুরী এবং মনোতোষের নামে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন স্বপ্নদীপের বাবা। হোস্টেলে রীতিমতো দাপট তৈরি করে ফেলেছিল সৌরভ এবং তার দুই সঙ্গে মনোতোষ ও দীপশেখর।

এদিকে গ্রেরফতারির খবরের সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত ওই ছাত্রের বাবা মধুসূদন দত্ত। রবিবার সকালে নিজের বাড়িতে বসে সাংবাদিকদের তিনি বলেন, আজ সকালেই জানতে পারলাম ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। তবে একজন বাবা হিসেবে তিনি চান ওই ঘটনায় যুক্ত প্রকৃত দোষীরা শাস্তি পাক, সেক্ষেত্রে তাঁর ছেলে যদি যুক্ত থাকে তবে সেও যেন বাদ না যায়। তবে তাঁর দৃঢ় বিশ্বাস তাঁর ছেলে যুক্ত নয়। শুধুমাত্র তদন্তের স্বার্থেই পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে তিনি মনে করছেন বলে জানান।

গ্রেফতার হওয়া ছাত্র দীপ শেখর দত্তের মা সঙ্গীতা দত্ত বলেন, আপাতত শেষ বার কাল ছেলের সাথে কথা হয়েছে। আমার ছেলে এমনিতেই খুব শান্ত। ওই ঘটনায় সে কোনভাবেই যুক্ত থাকতে পারেনা বলে তিনি দাবি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+