এশিয়ার সেরা ১০০: বাংলা থেকে জায়গা পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়
কলকাতা, ২০ জুন: এশিয়া মহাদেশের সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এ ছাড়া, পশ্চিমবঙ্গ থেকে জায়গা পেয়েছে শুধু আইআইটি খড়গপুর। রাজ্যের আর কোনও বিশ্ববিদ্যালয় বা কলেজ এই তালিকায় ঠাঁই পায়নি। ভারত থেকে সব মিলিয়ে দশটি শিক্ষা প্রতিষ্ঠান ঠাঁই পেয়েছে। ব্রিটেনের অভিজাত টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি সার্ভে-২০১৪ থেকে এমনটাই জানা গিয়েছে। এই সমীক্ষার অংশীদার হল টমসন রয়টার্স। [ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিটলারি কায়দায় পুলিশি হামলা, আলো নিভিয়ে শ্লীলতাহানি]
পরিকাঠামো, পড়াশুনোর মান, গবেষণার সুযোগ, আন্তর্জাতিক পরিচিতি ইত্যাদি ১৩টি বিষয় খতিয়ে দেখে স্থির হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান। সেই হিসাবে ১০০টি নামের তালিকায় ৪৫ নম্বর জায়গাটি পেয়েছে আইআইটি খড়গপুর। তাদের প্রাপ্ত স্কোর হল ৩৩.৯ শতাংশ। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় পেয়েছে ৭৬তম স্থান। তাদের প্রাপ্ত নম্বর হল ২৭.৬ শতাংশ। এই স্থানে তাদের সঙ্গে যুগ্মভাবে অবস্থান করছে আইআইটি মাদ্রাজ। [ তিলকে তাল করা হচ্ছে, যাদবপুরের নাম না করেই বললেন মমতা]

তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিষয়টি অধিকতর গুরুত্বপূর্ণ দু'টি কারণে। প্রথমত, আইআইটি খড়গপুর কেন্দ্রীয় সরকারের অধীন। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্য সরকার দ্বারা পরিচালিত। রাজ্য প্রশাসন কর্তৃক পরিচালিত একটি বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিল, এটা আনন্দের বিষয় বৈকি! দ্বিতীয়ত, আইআইটি খড়গপুরে মূলত ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। অথচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলা এবং বিজ্ঞান বিভাগও রয়েছে। সমীক্ষায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পাশাপাশি এই দু'টি বিভাগও খতিয়ে দেখা হয়েছে। [ পড়ুয়াদের ন্যায্য প্রতিবাদে গায়ে ফোসকা, 'নেশাখোরদের আন্দোলন' বলল তৃণমূল]
ভারত থেকে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। ৪০.২ শতাংশ নম্বর পেয়ে ৩২তম স্থান অধিকার করেছে তারা। ৫৫তম স্থান পেয়েছে আইআইটি কানপুর। তাদের প্রাপ্ত নম্বর হল ৩১.৯ শতাংশ। ৩০.১ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে ৫৯তম স্থান দখল করেছে যথাক্রমে আইআইটি দিল্লি এবং আইআইটি রুরকি। ৭৪তম স্থানে রয়েছে আইআইটি গুয়াহাটি। তাদের প্রাপ্ত নম্বর ২৯.৯ শতাংশ। ৮০তম স্থানে আছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। তাদের প্রাপ্ত নম্বর হল ২৭.২ শতাংশ। ৯০তম স্থান পেয়েছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। তারা পেয়েছে ২৫.৩ শতাংশ নম্বর।
এই সমীক্ষায় সেরা অর্থাৎ প্রথম স্থানটি দখল করেছে টোকিও বিশ্ববিদ্যালয়। তাদের প্রাপ্ত নম্বর হল ৭৬.৪ শতাংশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications