বাংলায় হাওয়া তুলেও কেন গোহারা হতে হল বিজেপিকে! জেলা নেতাদের থেকে শুনবেন নাড্ডা
বাংলায় হাওয়া তুলেও কেন গোহারা হতে হল বিজেপিকে! জেলা নেতাদের থেকে শুনবেন নাড্ডা
বাংলায় লক্ষ্যপূরণই হয়নি বিজেপির। হাওয়া তুললেও তা বাস্তবাযিত করতে ব্যর্থ হয়েছেন বিজেপির নেতারা। কিন্তু কেন তাঁরা ব্যর্থ হলেন, কোথায় খামিত, তা জানতে কার্যকারিণী বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার রাজ্য বিজেপির নেতাদের কাছ থেকে কোনও রিপোর্ট নয়, একেবারে বুখ স্তরের রিপোর্ট চাইছেন জেপি নাড্ডা।

জেলা নেতাদের কথা শুনতে চায় দিল্লির বিজেপি নেতৃত্ব
বাংলায় ব্যর্থতার কারণ খুঁজতে জেলা নেতাদের কথা শুনতে চায় দিল্লির বিজেপি নেতৃত্ব। রাজ্যকে ডিঙিয়ে তাঁরা জেলা ও ব্লক স্তরের নেতাদের সঙ্গে কথা বলে কোথায় গলদ বের করতে মরিয়া হয়ে উঠেছে। তাই ২৯ জুন কলকাতায় রাজ্য বিজেপির কার্যকারিণী বৈঠকে উপস্থিত থাকতে চাইছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

জেলার নেতারা কী বলছেন তা নিজ কানে শুনতে চান নাড্ডা
বিজেপির এই ভরাডুবির জন্য কে দায়ী, কী এমন ভুল পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার জন্য হাওয়া তুলেও বিজেপি জয়ের ধারেকাছেও পৌঁছতে পারল না। সেটা নিয়ে জেলার নেতারা কী বলছেন তা নিজ কানে শুনতে চান নাড্ডা। তারপরই তিনি ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করবেন ভবিষ্যতের জন্য।

হারের কারণ নিয়ে আলোচনা দরকার, মনে করেন দিলীপ ঘোষ
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য নেতা ও জেলা সভাপতিদের সঙ্গে দুটি বৈঠক করেন। সেখানে হারের কারণ নিয়ে বিশেষ আলোচনা হয়নি। দ্বিতীয় বৈঠকে জেলা সভাপতিরা তা তুলতে চান, কিন্তু কেন্দ্রীয় নেতারা তাদের বিরত করেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মনে করেন, হারের কারণ নিয়ে আলোচনা দরকার। কেন আশানুরূপ ফল হল না দেখা দরকার।

জেপি নাড্ডার সামনেই তাঁরা সরব হবেন জেলার নেতারা
সেইমতে আগামী ২৯ জুন রাজ্য কার্যকারিণী বৈঠকে বিপর্যয়ের কারণ পর্যালোচনা হবে। জেলা সভাপতিরা বৈঠকে বিভিন্ন বিষয়ে সরব হতে পারেন। জেপি নাড্ডার সামনেই তাঁরা সরব হবেন। নাড্ডা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। তাঁর সামনে খোলাখুলি আলোচনার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।












Click it and Unblock the Notifications