বড় দিনের পরেও মারকাটারি শীত! ১১-১২ ডিগ্রিতে নামল তাপমাত্রা, জেলায় জেলায় রেকর্ড ঠান্ডার সতর্কতা জারি
বছর শেষের মুখে শীত যেন দাপটে ব্যাটিং করে চলেছে। কলকাতা-সহ পুরো পশ্চিমবঙ্গেই জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। যতক্ষল কলকাতার তাপমাত্রা নেমে হয়েছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরসুমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এরকম হাড় কাঁপানো শীত আরও কয়েক দিন থাকবে।

তবে, এখন রাজ্যজুড়ে আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। আর সেই কারণেই উত্তরের ঠান্ডা হাওয়া কোনোরকমের বাধা ছাড়াই ঢুকে পড়ছে বাংলায়। উত্তর থেকে দক্ষিণ, সব জেলাতেই রাতের তাপমাত্রা কম থাকছে। পাশাপাশি দিনের বেলাতেও ঠান্ডার অনুভূতি তীব্রভাবে বাড়ছে। আপাতত কোনও নিম্নচাপ অথবা ঝঞ্ঝা না থাকার কারণে বিশেষজ্ঞরা মনে করছেন যে, শীতের এই দাপট এখন কিছুদিন বজায় থাকবে।
আজও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে শীতের আমেজ একই রকম ভাবে থাকবে। কাল থেকে ধীর গতিতে তাপমাত্রা কমতে পারে। তবে, হঠাৎ করে পারদ বেড়ে যাওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই।
এখন রাজ্যের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে। সেখানে পারদ নেমে হয়েছে ৫.৪ ডিগ্রি। অন্যসব জেলাগুলিতেও খুব ভালোভাবে ঠান্ডা পড়েছে। সমস্তটা মিলিয়ে, বছরের শেষটা বাংলায় কড়া শীতেই কাটাতে চলেছে সবাই।












Click it and Unblock the Notifications