লকডাউনে চাকরি গিয়েছে! নারী সঙ্গের খোঁজে নিজের অপহরণের ফাঁদ আইটি কর্মীর

লকডাউনে চাকরি গিয়েছে তথ্য প্রযুক্তি কর্মীর। কিন্তু তাতে দমবার পাত্র নন। নিজের বিলাসবহুল জীবনযাত্রা বজায় রাখতে নিজের অপহরণের ফাঁদ পেতে বসলেন নিমতার ওলাইচণ্ডীতলার বছর ২৭-এর রনিত দে। বাড়ির লোকের অভিয

লকডাউনে চাকরি গিয়েছে তথ্য প্রযুক্তি কর্মীর। কিন্তু তাতে দমবার পাত্র নন। নিজের বিলাসবহুল জীবনযাত্রা বজায় রাখতে নিজের অপহরণের ফাঁদ পেতে বসলেন নিমতার ওলাইচণ্ডীতলার বছর ২৭-এর রনিত দে। বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। যদিও এসম্পর্কে কিছুই বলতে চাননি পরিবারের সদস্যরা।

লকডাউনে চাকরি যাওয়ার পরেই বিলাসবহুল জীবনযাত্রায় টান

লকডাউনে চাকরি যাওয়ার পরেই বিলাসবহুল জীবনযাত্রায় টান

অনেকের মতোই লকডাউনে চাকরি গিয়েছে নিমতার রণিত দের। কিন্তু দমবার পাত্র নন। বিলাসবহুল জীবনযাত্রা আর নারী সঙ্গ রাখতে গিয়েই পুলিশের খপ্পরে।

বাড়িতে পাঁচ লক্ষ টাকার মুক্তি পণ দাবি

বাড়িতে পাঁচ লক্ষ টাকার মুক্তি পণ দাবি

লকডাউনে চাকরি যেতেই অর্থাভাব দেখা দেয় তাঁর। কিন্তু নিজের বাবা সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রাপ্ত টাকার পরিমাণ জানত রণিত। ফলে তা হাতাতেই পাতে ফাঁদ। নিজের ফোন থেকে বাড়িতে ফএান করে মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা দাবি।

বাড়ির লোকের অভিযোগে গ্রেফতার

বাড়ির লোকের অভিযোগে গ্রেফতার

প্রথমে বাড়ির লোক খানিকটা বিশ্বাস করতে পারনি। তাঁরা নিমতা থানায় অভিযোগ জানান। পুলিশ মোবাইল টাওয়ারের লোকেশেন দেখে জানতে পারে তা রয়েছে রাজারহাটের নির্দিষ্ট এক জায়গায়। যেটি একটি হোটেল। এরপর পুলিশ সেই হোটেলে হানা দিয়ে একাধিক নারীর মধ্যে থেকে তাকে গ্রেফতার করে।

মন্তব্যে নারাজ পরিবার

মন্তব্যে নারাজ পরিবার

তবে নিজেদের পরিবারের সন্তানের ব্যাপারে কিছুই বলতে চায়নি নিমতার দে পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+