এটা দুর্ভাগ্যজনক, হাইকোর্টের নির্দেশে অসন্তুষ্ট সৌগত! সুপ্রিম কোর্টে যেতে আইনি প্রস্তুতি নবান্নের

ভোট পরিবর্ত হিংসার মামলাতে বড়সড় ধাক্কা রাজ্যের। ভোট পরবর্তী হিংসার অভিযোগে খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো মামলার ক্ষেত্রে সিবিআই তদন্ত করবে। তবে সেই সিবিআই তদন্ত চলবে হাইকোর্টের নজরদারিতে। একই সঙ্গে একগুচ্ছ নির্

ভোট পরিবর্ত হিংসার মামলাতে বড়সড় ধাক্কা রাজ্যের। ভোট পরবর্তী হিংসার অভিযোগে খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো মামলার ক্ষেত্রে সিবিআই তদন্ত করবে। তবে সেই সিবিআই তদন্ত চলবে হাইকোর্টের নজরদারিতে।

একই সঙ্গে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা হাইকোর্টের। আর এই নির্দেশ সামনে আসতেই কার্যত শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

বিজেপির দাবি, এই রায়ের ফলে এবার আসল দোষীরা শাস্তি পাবে। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি জনগণের আদালতে হেরে গিয়ে এখন হাই কোর্টের আশ্রয় নিয়েছে। আর এই রাজনৈতিক তরজার মধ্যেই রাজ্যের তরফে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

সুপ্রিম কোর্টের পথে রাজ্য সরকার

সুপ্রিম কোর্টের পথে রাজ্য সরকার

ভোট পরবর্তী হিংসা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক তরজা চলছিল। রাজ্যের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, ভোটের পর কোনও রাজনৈতিক হিংসা হয়নি। ভোটের আগে হওয়া ঘটনাকে সামনে তুলে ধরে হাইকোর্টকে ভুল বোঝানো হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন।

এই বিষয়ে এই মামলাতে রাজ্যের তরফে হলফনামাও জমা দেওয়া হয়। রিপোর্টকে পক্ষপাতদুষ্ট বলে ব্যাখ্যা করা হয়। যদিও আদালত সিবিআই তদন্তের পক্ষে চূড়ান্ত রাত দিয়েছে। আর এই নির্দেশে ক্ষুব্ধ নবান্ন।

জানা গিয়েছে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা চিন্তা রাজ্য সরকারের। ইতিমধ্যে আইনি প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

 কি বলছেন কুণাল

কি বলছেন কুণাল

এই রায়ের পরেই টুইট করেছেন কুণাল ঘোষ। তিনি তাঁর টুইটারে লিখেছেন, '' HC order নিয়ে প্রকাশ্য বিরোধিতা করা যায় না। ওঁরা নির্দেশ দিয়েছেন। সরকার এবং দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানাবেন। সম্ভাব্য আইনি দিকগুলি বিবেচিত হবে। আমরা মনে করি NHRCর রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে HC নিয়ে এখন কোনো মন্তব্য করছি না''।

 খুবই দুর্ভাগ্যজনক, বললেন সৌগত

খুবই দুর্ভাগ্যজনক, বললেন সৌগত

তবে হাইকোর্টে এই রায়ে সন্তুষ্ট নন সাংসদ সৌগত রায়। তাঁর দাবি, আইনশৃঙ্খলা পুরোপুরি রাজ্যের হাতে থাকে। কিন্তু বারবার এভাবে সিবিআই চলে আসা ঠিক নয় বলে মনে করেন এই সাংসদ। তবে সৌগতবাবুর দাবি, রাজ্য সরকার নিশ্চয়ই এর বিচার করবে এবং প্রয়োজন মনে করলে আপিলে যাবে। যদি রায় বলবৎ থাকে তাহলে সিবিআই বা সিট যা তদন্ত করার করবে।

কিন্তু আমি মনে করছি এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার আবেদন করবে। এটাকে আটকানোর চেষ্টা করা হবে। বিজেপি জনগণের আদালতে হেরে গিয়ে এখন হাই কোর্টের আশ্রয় নিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।

খুন, ধর্ষণ মামলার তদন্তে সিবিআই

খুন, ধর্ষণ মামলার তদন্তে সিবিআই

হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের আদেশে বলা হয়েছে, ভোট পরবর্তী হিংসার অভিযোগে খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো মামলার ক্ষেত্রে সিবিআই তদন্ত করবে। তবে সেই সিবিআই তদন্ত চলবে হাইকোর্টের নজরদারিতে। প্রসঙ্গত জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এই ধরনের ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছিল। বৃহত্তর বেঞ্চের তরফে বলা হয়েছে, এখনও পর্যন্ত রাজ্য পুলিশের সামনে ভোট পরবর্তী হিংসা নিয়ে যেসব মামলা রয়েছে, তা সিবিআই তদন্তভার নিলেই তা তাদের হাতে তুলে দিতে হবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+