পরিকল্পনা মাফিক খুন বড়মা! কারণ জানালেন শান্তনু ঠাকুর
পরিকল্পনা করে খুন করা হয়েছে বড়মা বীনাপানি দেবীকে। এমনটাই অভিযোগ করলেন নাতি শান্তনু ঠাকুর।
পরিকল্পনা করে খুন করা হয়েছে বড়মা বীনাপানি দেবীকে। এমনটাই অভিযোগ করলেন নাতি শান্তনু ঠাকুর। এই মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন মতুয়া মহাসংঘের কার্য়করী সভাপতি ধ্যানেশনারায়ণ গুহ। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে তিনি চিঠি লিখবেন বলে জানিয়েছেন, শান্তনু ঠাকুর।

যেমনটা কপিলকৃষ্ণ ঠাকুরের ক্ষেত্রে করা হয়েছিল তেমনটাই বীনাপানি ঠাকুরের ক্ষেত্রেও করা হয়েছে। মারা হয়েছে ষড়যন্ত্র করে। অভিযোগ কপিলকৃষ্ণ ঠাকুরের ছেলে শান্তনু ঠাকুরের। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে তিনি চিঠি লিখবেন বলে জানিয়েছেন।
নিজের তোলা অভিযোগের পিছনে কারণও দিয়েছেন শান্তনু। কিছু দিন আগে বীনাপানি দেবী মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন বলে দাবি শান্তনুর। সেই চিঠি ছিল নাগরিকত্ব বিল নিয়ে। চিঠিতে লেখা ছিল এই বিল সমর্থন না করলে মতুয়ারা সরকারকে সমর্থন করবে না। তৃণমূল সাংসদ তথা ঠাকুর বাড়ির বৌমা মমতাবালা ঠাকুর অভিযোগ করেছিলেন, বীনাপানি দেবীর সই জাল করা হয়েছে। এদিন শান্তনু ঠাকুর দাবি করে বলেন, সেই সই ছিল অরিজিনাল। তাঁর দাবি, চিঠিটি প্রমাণ হয়ে গেলে সরকার পড়ে যেত। তাই পরিকল্পনা মাফিক বীনাপানি দেবীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর।












Click it and Unblock the Notifications