উত্তপ্ত ইসলামপুর! পুলিশের পাইলটকারে হামলা, বাসে আগুন, দেখুন ভিডিও
বনধের দিনে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইসলামপুর। বাস ভাঙচুর করে বাসের তেলের ট্যাঙ্কে আগুন লাগিয়ে দেওয়া হয়।
বনধের দিনে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইসলামপুর। বাস ভাঙচুর করে বাসের তেলের ট্যাঙ্কে আগুন লাগিয়ে দেওয়া হয়। দলীয় কর্মসূচিতে ইসলামপুরে পুলিশের পাইলট কারেও ভাঙচুর চালানো হয়। সব ক্ষেত্রেই অভিযুক্ত বনধ সমর্থনকারীরা।

বনধের দিনে সকাল থেকেই উত্তপ্ত গ্রাউন্ড জিরো। সকাল থেকেই তুমুল উত্তেজনা। পথে নেমেছেন বিজেপির কর্মী-সমর্থকরা। রাস্তায় জলন্ত টায়ার ফেলে রাস্তা বন্ধের চেষ্টা করা হয়। লাঠি-বাঁশ হাতে বেরিয়ে পড়েন বাড়ির মহিলারাও। জাতীয় সড়ক অবরোধে যোগ দেন তাঁরাও। স্থানীয় সূত্রের জানা গিয়েছে, দাড়িভিট-সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে বিজেপির প্রভাব এই মুহুর্তে যথেষ্ট।
দলীয় কর্মসূচিতে এদিন ইসলামপুরে যাচ্ছেন তৃণমূল নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলায় বারোটায় বাগডোগরা বিমানবন্দরে নামার পর বেলা দুটো নাগাদ সেখানে মিছিল করবেন। এদিন সকালে পুলিশের একটি পাইলট কারে ভাঙচুর চালানো হয়। উত্তরবঙ্গ পরিবহণের একটি সরকারি বাসে যথেচ্ছ ভাঙচুর চালানোর পর, সেটির তেলের ট্যাঙ্কে আগুন লাগিয়ে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications