২৪ ঘণ্টা আগে জামিন, তবু আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তি মিলল না শুক্রবারও
এরপর যদি এদিনই কাগজ আসে, তাহলে লকআপ খোলার পরেই অর্থাৎ শনিবার সকালেই তাঁকে ছাড়া হবে জেল থেকে।
৪০ দিন পর জামিন মঞ্জুর হয়েছিল বৃহস্পতিবারই। কিন্তু তারপর ২৪ ঘণ্টা কেটে গেলেও মুক্তি মিলল না ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। টানা ৪০ দিন পুলিশ ও জেল হেফাজতে কেটেছে তার। তারপর জামিন মিললেও জেল থেকে বেরোতে পারলেন না। শুক্রবারও তাকে জেলে থাকতে হচ্ছে।

আইএসএফ সমর্থকরা আশা করেছিলেন তাঁদের নেতাকে শুক্রবার নিশ্চিতভাবেই ছেড়ে দেওয়া হবে। নওশাদ সিদ্দিকীকে জেল থেকে মুক্তির পর রাজকীয় সংবর্ধনায় তাঁরা নিয়ে যাবেন, সেই পরিকল্পনাও ছিল। কিন্তু এদিনও জেল থেকে তাঁর মুক্তি মিলল না। প্রয়োজনীয় কাগজপত্র না আসায় এদিনও তাঁকে জেলে থাকতে হচ্ছে।
জেল সুপার দেবাশিস ভট্টাচার্য বলেন, আইনি জটিলতার কারণে আদালত থেকে কোনোরকম কাগজপত্র এসে পৌঁছয়নে সংশোধনাগারে। ফলে তিনি কোনো কাগজপত্র না পাওয়ায় জেলে থেকে ছাড়তে পারছেন না নওশাদ সিদ্দিকীকে। কাগজপত্র এসে পৌছয়নি সঠিক সময়ে। তারপর জেলের বেলও পড়ে গিয়েছে। ফলে বন্ধ হয়ে গিয়েছে লকআপ।
তিনি জানান, এরপর যদি এদিনই কাগজ আসে, তাহলে লকআপ খোলার পরেই অর্থাৎ শনিবার সকালেই তাঁকে ছাড়া হবে জেল থেকে। বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। বিচারপতি রাজ্যকে প্রশ্নবাণে বিদ্ধ করে জামিন দিয়েছিলেন নওশাদকে।
ভাঙড়-কাণ্ডে নওশাদ-সহ ৬৫ জন অভিযুক্তের মধ্যে ৬৪ জনের জামিন আগেই মঞ্জুর হয়েছিল। কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নানা মামলা দিয়ে আটকে রাখা হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে তাঁর জামিন আটকাতে পারেনি রাজ্য।
বিচারপতি নওশাদের জামিন মঞ্জুর করার পর রাজ্য আবেদন করেছিল নওশাদকে যেন ১৫ দিন ঢুকতে না দেওয়া হয় ভাঙড়ে। তবে রাজ্যের সেই আবেদনও খারিজ করে দেয় হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, কেস ডায়েরি থেকে এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কেন বিধিনিষেধ।
এদিন হাইকোর্টে থেকে জামিন শর্তহীন জামিন পাওয়ার পর নওশাদকে নিয়ে মিছিল করে ভাঙড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু জামিন মেলার ২৪ ঘণ্টা পরেও জেল থেকে তাঁর মুক্তি না মেলায় সেই উদ্দেশ্য সফল হল না। আরও একটা দিন অপেক্ষা করতে হবে নওশাদকে।
এই ঘটনায় অভিযোগ করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে কাগজপত্র পাঠাতে। জেল কর্তৃপক্ষ কাগজ না পেয়ে একদিন বিলম্ব করে দিত নওশাদকে মুক্তি দিতে। এর পিছনেও রাজ্যের অভিষন্ধি আছে বলে অভিযোগ। আদালত শুধু নির্দেশ দিয়েছিল, নওশাদকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। নওশাদ তা করতে রাজি। আর কোনো বিধি আরোপ করা হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications