Nawsad On Bhangar: ভাঙড়ের বোমাবাজিতে এনআইএ তদন্তের পক্ষে সওয়াল নওশাদের, তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
Nawsad On Bhangar: ভাঙড়ে ১৪৪ ধারা জারি থাকার মধ্যে আজও বোমাবাজির ঘটনা ঘটেছে। মাঝেরআইটে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বোমাবাজির ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামাতে হয়।
ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, তড়িঘড়ি অনৈতিকভাবে বোর্ড গঠন করা হচ্ছে। তারই প্রতিবাদে বোর্ড গঠন প্রক্রিয়া আজ বয়কট করেছে আইএসএফ। যদিও বোর্ড গঠনের পর তাঁর দলীয় অফিসকে টার্গেট করে বোমাবাজি হয় বলে দাবি নওশাদের।

নওশাদ প্রশ্ন তুলেছেন বিডিওর ভূমিকা নিয়েও। হাওড়ার উনসানি মাঝেরপাড়ায় আজ এক সভায় যোগ দিয়ে নওশাদ সাংবাদিকদের বলেন, আমাদের জয়ী প্রার্থীকে প্রথমে আমন্ত্রণ জানানো হয়নি। বিডিও আমন্ত্রণ জানিয়েছেন শাসক দলের পরাজিত প্রার্থীকে। তিনি তৃণমূলের কথাতেই কাজ করছেন। ভাঙড়ে আজকেও সংঘর্ষ হয়েছে। একাধিক কর্মী জখম হয়েছেন।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতেই ভাঙড়ে ১৪৪ জারি করে রাখা হয়েছে বলে মন্তব্য নওশাদের। অশান্তির জন্য তিনি দায়ী করেন তৃণমূলকেই। নওশাদের কথায়, আমার অফিস লক্ষ্য করে বোমাবাজি করা হচ্ছে। আমরা বোমা-গুলির রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু তৃণমূল আমাদের নামেই দোষ দেবে। আমরা বোর্ড গঠন প্রক্রিয়া বয়কট করেছি। আস্থা রাখছি আইনব্যবস্থার উপর।

পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ করে, মানুষের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে যাঁরা আজ ত্রিস্তর পঞ্চায়েতে শাসনভার দখল করছেন তাঁদের উদ্দেশে হুঁশিয়ারিও দিয়েছেন নওশাদ। তিনি বলেন, বিডিও সাহেবের মাধ্যমে অনৈতিক কাজ হচ্ছে। দেখা গিয়েছে অনেকেই ভুয়ো শিক্ষক হয়েও বছরের পর ধরে চাকরি করছিলেন। আদালতের নির্দেশে তাঁদের চাকরি গিয়েছে। গ্রেফতারও হচ্ছেন তাঁরা। পঞ্চায়েতের ক্ষেত্রেও তেমনটাই হবে।
ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা প্রসঙ্গে নওশাদ বলেন, এতে আমাদের আপত্তি নেই। আমরা চাই কলকাতা পুরসভার মতো পরিষেবা দেওয়া হোক ভাঙড়ের মানুষকে। কিন্তু মুখ্যমন্ত্রী যদি গণতান্ত্রিক রাজ্য থেকে পুলিশের রাজ্য করতে চান তাহলে মানব না। আমি বিধানসভায়, বিধানসভার বাইরে এমনকি কোর্টে যাব ভাঙড়ের মানুষজনকে নিয়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications