আইএসএফের তালিকায় হিন্দু প্রার্থী! ধর্মনিরপেক্ষতায় জোর আব্বাসের, কংগ্রেসের অভিজ্ঞতায়
বাংলার ভোট-দামাম বেজে গিয়েছে। তৃণমূল তাঁদের পূর্ণাঙ্ক প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। বিজেপি চার দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
বাংলার ভোট-দামাম বেজে গিয়েছে। তৃণমূল তাঁদের পূর্ণাঙ্ক প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। বিজেপি চার দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর বামেরাও এ ব্যাপারে অগ্রণী। কিন্তু সংযুক্ত মোর্চার আইএসএফ ও কংগ্রেস পিছিয়ে ছিল প্রার্থী তালিকা প্রকাশে। শেষমেশ আব্বাস সিদ্দিকির আইএসএফ ২০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল।

২০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে আব্বাস সিদ্দিকি বুঝিয়ে দিলেন তিনি ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রেখেই নির্বাচনী যুদ্ধে নামতে চান। সেইমতো ২০ আসনের তালিকায় হিন্দু প্রার্থীদের অগ্রাধিকার দিয়েছে আইএসএফ। এই তালিকায় একাধিক হিন্দু ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রার্থী রয়েছে।
আইএসএফের এই প্রার্থী তালিকায় নাম রয়েছে সিমল সোরেণ, বিক্রম চট্টোপাধ্যায়, তাপস চক্রবর্তীর। তাঁরা প্রার্থী হচ্ছেন যথাক্রমে জাঙ্গিপাড়া, মহিষাদল ও অশোকনগর থেকে। এছাড়াও প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন মিলন মাণ্ডি। উলুবে়ড়িয়া পূর্ব কেন্দ্রে প্রার্থী করা হয়েছে উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান আব্বাসউদ্দিন খানকে।
বাকি আসনে প্রার্থী ঘোষণা করার আগে চারটি কেন্দ্রে বিড়ম্বনায় পড়েছে আইএসএফ। ওই চার কেন্দ্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। মোট ৩০ আসনে তাঁদের জন্য ছেড়েছিল বাম-কংগ্রেস। প্রার্থীর অভাবের কথা কার্যত স্বীকার করে নিয়েছে আইএসএফ। এদিকে কংগ্রেসও প্রার্থী তালিকা প্রকাশ করছে দফায় দফায়। দ্বিতীয় দফায় ৩৪ জনের প্রার্থী তালিকায় তারা জোর দিয়েছে অভিজ্ঞতায়।












Click it and Unblock the Notifications