আটটি আসনে প্রার্থী ঘোষণা করল আইএসএফ, খোলা রাখল আসন সমঝোতার রাস্তা
প্রার্থী তালিকা প্রকাশ করে দিল আইএসএফ৷ শুধু তাই নয়, জোট ও আসন সমঝোতার স্বার্থে আটটি আসনে প্রার্থী দিয়েছে তারা। ডায়মন্ড হারবার আসনে কোনও প্রার্থী দেয়নি দল। নওশাদ সিদ্দিকী ওই কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন। শেষপর্যন্ত তিনি কি সেখানে প্রার্থী হবেন? সেই প্রশ্ন উঠছে।
বামেদের সঙ্গে আসন সমঝোতা হয়নি আইএসএফের। যদিও তারা এখনও আশা করছেন আসন সমঝোতা হবে। সেজন্য বৃহস্পতিবার মাত্র আটটি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। যাদবপুরে আইএসএফ প্রার্থী দেবে। এই কথা আগে জানানো হয়। কিন্তু এদিনের তালিকায় যাদবপুরের নাম ছিল না।

মালদহ, জয়নগর, মুর্শিদাবাদ, বারাসত, বসিরহাট, মথুরাপুর, ঝাড়গ্রাম, শ্রীরামপুর এই আটটি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। মালদহ উত্তর থেকে প্রার্থী মহম্মদ সাহেব। জয়নগর থেকে প্রার্থী মেঘনাদ হালদার। হাবিব শেখ লড়ছেন মুর্শিদাবাদ থেকে।
বারাসত থেকে লড়াই করছেন তাপস বন্দ্যোপাধ্যায়। বসিরহাট থেকে প্রার্থী হয়েছেন মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা। মথুরাপুর থেকে অধ্যাপক অজয় কুমার দাস প্রার্থী হয়েছেন। ঝাড়গ্রাম থেকে প্রার্থী অধ্যাপক বাপি সরেন। শ্রীরামপুর থেকে লড়াইয়ের ময়দানে শাহরিয়ার মল্লিক।
যাদবপুর ও ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী দেয়নি আইএসএফ। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে লড়াই করতে চেয়েছেন নওশাদ সিদ্দিকী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে জিতে তিনি সংসদে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু এদিন দেখা গেল নওশাদ সিদ্দিকীর নাম প্রার্থী তালিকায় নেই।
তাহলে কি নওশাদ ভোটে লড়বেন? না কি নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ালেন? এই প্রশ্ন উঠছে। আর কটি আসনে আইএসএফ প্রার্থী দেবে? তাই নিয়েও প্রশ্ন রয়েছে। বামেদের সঙ্গে আসন সমঝোতা কবে হবে? কটি আসন আইএসএফকে ছাড়া হবে? সেই নিয়ে প্রশ্ন থেকেই গেল।












Click it and Unblock the Notifications