শেষ মুহূর্তে বাতিল আইএসসির কেমিস্ট্রি পরীক্ষা, কিন্তু কেন?

একদম শেষ মুহূর্তে বাতিল হল আইএসসির কেমিস্ট্রি পরীক্ষা। সোমবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। হঠাৎ করেই এদিন পরীক্ষা বাতিলের কথা জানানো হয়। ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। কিন্তু কেন হঠাৎ করে এই পরীক্ষা বাতিল করা হল?

এই বিষয়ে সঠিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। অপ্রত্যাশিত কোনও পরিস্থিতির জন্য পরীক্ষা বাতিল হয়েছে। এমন কথাই জানা যাচ্ছে। কিন্তু কবে হবে এই পরীক্ষা? জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার পরবর্তী দিন। তাই নিয়েও যথেষ্ট ক্ষোভ রয়েছে অভিভাবকদের একাংশের মধ্যে।

ISC Chemistry Exam

আজ সোমবার ২৬ ফেব্রুয়ারি বোর্ডের রসায়ণের প্রথম পত্রের পরীক্ষা ছিল। শেষ মুহূর্তে ওই পরীক্ষা বাতিল হয়েছে। জানানো হয়েছে পরবর্তী নির্দিষ্ট দিনে পরীক্ষা হবে। কিন্তু সেই নির্দিষ্ট দিন প্রায় এক মাস পরে। জানা গিয়েছে ২১ মার্চ বৃহস্পতিবার এই পরীক্ষা নেওয়া হবে। ওই দিন বেলা ২ টো থেকে হবে এই পরীক্ষা।

পর্ষদের উপ সচিব সঙ্গীতা ভাটিম কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরীক্ষা শুরুর মাত্র দুই ঘন্টা আগে পর্ষদের এই বিজ্ঞপ্তি সামনে আসে। ঠিক কোন কারণে বাতিল হয়েছে পরীক্ষা? সেই বিষয় নিয়ে নির্দিষ্ট করে কোনও উল্লেখ নেই।

সোমবার নির্দিষ্ট সময় পরীক্ষা দিতে পরীক্ষার্থীরা রওনা হয়েছিল। অভিভাবকরাও অনেকেই তাদের সঙ্গে। রাস্তায় এই পরীক্ষা বাতিলের জানা যায়। বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল সকাল থেকে। গুজব না কী সত্য কথা? তাই নিয়ে চূড়ান্ত হয়রানি চলতে থাকে। শেষ পর্যন্ত জানা যায় সত্যই বাতিল হয়েছে পরীক্ষা।

এভাবে শেষ মুহূর্তে কেন পরীক্ষা বাতিল হল? ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবকদের মনে। পরীক্ষার্থীরা মনসংযোগ করে পরীক্ষায় বসে। এমন কোনও ঘটনা ঘটলে তাদের যথেষ্ট মানসিক চাপ পড়ে। এমন দাবিও করা হচ্ছে। কয়েক হাজার পরীক্ষার্থী এক্ষেত্রে সমস্যার সামনে পড়ল এদিন।

কিন্তু কেন নির্দিষ্ট কারণ জানাল না পর্ষদ? সেই নিয়েও প্রশ্ন উঠেছে। কাউন্সিল কি প্রশ্ন ফাঁসের আগাম কোনও বার্তা পেয়েছে? না কি অন্য কোনও বিষয়? প্রায় একমাস পরে পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে। তাই নিয়েও

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+