মাঘের শেষে শীতের বিদায়ঘণ্টা? ভোরে কনকনে ঠান্ডা থাকলেও দিনে বাড়ছে উষ্ণতা, জেনে নিন আবহাওয়ার আপডেট

মাঘ মাসের শেষপ্রান্তে এসে রাজ্যজুড়ে শীতের রেশ ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছে। দিনের বেলা উজ্জ্বল রোদ ও শুষ্ক হাওয়ার দাপটে ঠান্ডার তীব্রতা অনেকটা কমলেও, ভোর ও গভীর রাতে এখনও শীত শীত ভাব টের পাচ্ছেন মানুষ। উত্তর থেকে দক্ষিণ দু'প্রান্তেই আবহাওয়ার চরিত্রে আপাতত বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণাঞ্চলে মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে, যদিও তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। কোচবিহারে রাতের তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণবঙ্গে কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

সকালের দিকে রাজ্যের কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে। দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দার্জিলিংয়ে হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের এক দুটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই মুহূর্তে কোনও সতর্কতা জারি করা হয়নি।
কলকাতার আবহাওয়ায় আপাতত বিশেষ চমক নেই। আগামী ২৪ ঘণ্টায় সকালে হালকা কুয়াশার পর আকাশ পরিষ্কার থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রির আশেপাশে ও সর্বনিম্ন প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী সপ্তাহজুড়ে তাপমাত্রায় বড়সড় ওঠানামার সম্ভাবনা কম এবং বৃষ্টির কোনও পূর্বাভাসও নেই। আবহাওয়াবিদদের মতে, শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই শীতের মেয়াদ কার্যত শেষের পথে।

চলতি মাসে আর হাতে গোনা কয়েক দিন ছাড়া কনকনে ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা কম। ভোর বা রাতে সামান্য শীত থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত উষ্ণতা বাড়বে। নতুন করে বড় কোনও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।তবে উত্তরবঙ্গে বৃষ্টি বা তুষারপাত হলে সাময়িকভাবে ঠান্ডার প্রভাব কিছুটা বাড়তে পারে।

সব মিলিয়ে, মাঘের শেষ লগ্নে দাঁড়িয়ে রাজ্যজুড়ে শীতের বিদায় যে আর খুব দূরে নেই, সেটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+