ফোন-হোয়াটস অ্যাপে যোগাযোগ করা যাচ্ছে না, আজ কি ইডির দফতরে হাজিরা দেবেন সায়নী ঘোষ

আজ কি হাজিরা দেবেন তৃণমূল যুব নেত্রী সায়নি ঘোষ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজ তাঁকে তলব করেছে ইডি। সকাল ১১টা নাগাদ তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরেই সায়নির সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না।

তাঁকে ফোনে পাওয়া যাচ্ছে না। হোয়াটস অ্যাপেও সক্রিয় নন তিনি। ইডি সমন পাঠানোর পর থেকে তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছেন না। এক কথায় তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার কুন্তল ঘোষের সঙ্গে সায়নী যোগাযোগ রয়েেছ এমনই দাবি করে সায়নীতে তলব করেছে ইডি।

আজ কি ইডির দফতরে হাজিরা দেবেন সায়নী ঘোষ

সায়নী ঘোষকে নিয়ে জল্পনার পারদ চড়ছে গত কয়েক দিন ধরে। তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়িতেও তাঁকে পাওয়া যায়নি। ফোন এবং হোয়াটস অ্যাপেও তিনি সক্রিয় নন। কোথায় রয়েছেন তাহলে তিনি। ইডি নোটিস পাওয়ার পর থেকেই কোথাও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না সায়নী ঘোষের।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে হোয়াটস অ্যাপ চ্যাট পাওয়া গিয়েছে সায়নীর। সেই চ্যাটের উপর ভিত্তি করেই তৃণমূল যুব সভানেত্রীকে তলব করেছে ইডি। কুন্তলের কাছ থেকে সম্পত্তি কেনার হিসেবও জানতে চেয়েছেন তদন্তকারীরা। শুক্রবার তাঁকে সকাল ১১টার মধ্যে সিিজও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

সায়নীকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় নথি এবং আইটি রিটার্ন নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। মনে করা হচ্ছে সায়নীর বয়ান রেকর্ড করবে ইডি। সূত্রের খবর তার জন্য ৪ পাতার প্রশ্নপত্রও তৈরি করে ফেলেছেন তদন্তকারীরা। প্রথমে সায়নীর কোনও খোঁজ পাওয়া না গেলেও শোনা যাচ্ছে সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+