আজ ভ্যাপসা গরম, কাল থেকেই কী ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন
সপ্তাহের শুরুর দিকে ঝড়বৃষ্টিতে স্বস্তি পেলেও গতকাল থেকে থেকে আবারও তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছে। আজ, ১৯ মার্চ রাজ্যের বেশিরভাগ জেলায় সেরকম ভাবে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

অন্যদিকে আবার উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে।
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামীকাল থেকে পরিস্থিতি আবারও বদলে যেতে পারে। ২০ এবং ২১ মার্চ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় আবার কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড়ের সময় হাওয়ার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগ পৌঁছাতে পারে।
উত্তরবঙ্গেও সেদিন বৃষ্টি বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। তাই পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications