সাত দিনের তাপপ্রবাহের ছুটি শেষ, কাল থেকে কী ফের খুলছে স্কুল-কলেজ জেনে নিন
আপাতত তাপপ্রবাহ থেকে মুক্তি। স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজ্য। কলকাতা থেকে জেলা তাপমাত্রা অনেকটাই নেমেছে। গ্রীষ্মের প্রবল দহন থেকে শিশুদের বাঁচাতে যে সাতদিনের ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। তা শেষ হয়ে গিয়েছে। সোমবার থেকেই খুলে যাচ্ছে রাজ্যের অধিকাংশ স্কুল-কলেজ।
তাপপ্রবাহের দাবটে জেরবার পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা রাজ্যে। গোটা রাজ্য জুড়েই দহন জ্বালা চরম আকার নিয়েছিল। এই পরিস্থিতি থেকে ছোটদের স্কুল করা কষ্ট কর হয়ে দাঁড়াচ্ছিল। যত সকালেই স্কুল করা হোক না কেন ১০টা বাজার আগেই তেতে পু়ড়ে যাচ্ছিল সব দিক।

৪০ ডিগ্রিতে ছাড়িয়ে গিয়েছিল কলকাতা শহরের তাপমাত্রা। একাধিক জেলার তাপমাত্রা ৪৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। পরিস্থিতি বিবেচনা করে গত রবিবারই রাজ্য সরকার সাত দিনের স্কুল ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছিল। সেই মত সব স্কুলই বন্ধ করে দেওয়া হয়। সব সরকারি স্কুল তো বটেই বেসরকারি স্কুলগুলিও নির্দেশ মেনে কাজ করে।
তবে কিছু কিছু সরকারি স্কুলে অনলাইনে ক্লাস চলছে। সেই সাতদিনের ছুটি শেষ হয়ে যাচ্ছে আজই। আগামিকাল থেকেই আবার রাজ্যের একাধিক স্কুল খুলে যাচ্ছে। আবার কোনও স্কুল অনলাইনে ক্লাসই জারি রাখছে। সেকারণে অনেক স্কুলই খুলছে না। আবার রাজ্য সরকারের পক্ষ থেকে ২ মে সব সরকারি স্কুলে গরমের জন্য ছুটি ঘোষণা করেছে। সেটার কোনও পরিবর্তন হবে কিনা তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

বেসরকারি স্কুলগুলিতে অবশ্য এখনও গরমের ছুটি এগিয়ে আনা হয়নি। অনেক স্কুলই ছোটদের অনলাইনে ক্লাস চালু রেখে বড় ক্লাসের অফলাইনে ক্লাস চালু করছে। কারণ তাঁরা আশঙ্কা করছেন আবারও গরমের দাপট বাড়তে পারে। সেকারণে আর এখনই ছোটদের অফলাইনে ক্লাস খুলতে চাইছে না স্কুলগুলি। তবে বড়দের ক্লাস শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকেই।












Click it and Unblock the Notifications