মন্থার প্রভাব কি কমছে?রাজ্যের কোথায় কোন সতর্কতা জারি? জেনে নিন আবহাওয়ার আপডেট

রাজ্যের বর্তমান আবহাওয়ায় সাইক্লোন মন্থার প্রভাব এখনও স্পষ্ট। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বহু এলাকা ভিজে কাদা, নদী নালায় জল বেড়ে ওঠার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ধসের আশঙ্কা বাড়িয়েছে। তবে আজ শনিবার থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর তথা আইএমডি। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার প্রবণতা দেখা দিলেও উত্তরবঙ্গের পরিস্থিতি এখনও উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি,কোচবিহার ও আলিপুরদুয়ারে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অনেক এলাকায় বৃষ্টি ২০ সেমিরও বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর ফলে ল্যান্ডস্লাইড ও স্থানীয় বন্যার আশঙ্কা বাড়ছে। জারি রয়েছে সতর্কতা।তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বায়ুপ্রবাহ ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায়, দমকা হাওয়া বইতে পারে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ থেকে ৯০ শতাংশ।

প্রশাসন ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ পাহাড়ি অঞ্চল থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। পাহাড়ি রাস্তা ও জলঢাকা সড়কে ভ্রমণ এড়াতে পর্যটক ও যাত্রীদের অনুরোধ করা হয়েছে।

তবে এরইমাঝে স্বস্তির খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার ইঙ্গিত রয়েছে। কলকাতা ও এর আশেপাশের জেলাগুলিতে আজ থেকেই বৃষ্টি কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে দুপুরের দিকে মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ার কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে।

রাজধানী কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাতাসে আর্দ্রতা ৭৫ শতাংশ থেকে ৮৫ শতাংশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা: ৪০ শতাংশ থেকে ৬০ শতাংশ রয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী ২ নভেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমে যাবে। এছাড়াও ৩ নভেম্বর থেকে বেশিরভাগ জেলায় শুষ্ক ও স্বাভাবিক আবহাওয়া ফিরে আসবে।

ইতিমধ্যেই উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা, স্থানভেদে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি এখনও সংকটপূর্ণ, পাহাড়ি রাস্তায় চলাফেরায় সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

পাশাপাশি দক্ষিণবঙ্গে স্বস্তির বার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা, ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+