মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ সৎ, প্রশ্ন সোমেনের

সোমেন মিত্র
কলকাতা, ২৩ জানুয়ারি: 'সততার প্রতীক' মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ সৎ? কংগ্রেসে ফিরেই এই প্রশ্ন তুললেন সোমেন মিত্র।

বুধবার চিটফান্ড সাফারার্স ইউনিটি ফোরামের একটি কনভেনশনে সোমেন সোমেন মিত্র বলেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সৎ হবেন, তা হলে সারদা-কাণ্ডের সিবিআই তদন্ত কেন চাইছেন না? কেন তাঁর এত ভয়? উনি নিজে কি আদৌ সৎ? আমার মনে হয়, চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত করার সদিচ্ছা সরকারের নেই। তাই নানা অজুহাত দিয়ে গড়িমসি করছে তারা। অথচ ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।

প্রসঙ্গত, চিটফান্ড কেলেঙ্কারিতে প্রতারিত আমানতকারী-এজেন্টদের পাশে দাঁড়াতে তৈরি হয়েছে চিটফান্ড সাফারার্স ইউনিটি ফোরাম। এই সংগঠনে রয়েছেন সুনন্দ সান্যাল, অসীম চট্টোপাধ্যায়, সুজন চক্রবর্তী প্রমুখ। আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেওয়ার দাবি রাজ্য জুড়ে আন্দোলন করছে সংগঠনটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+