কংগ্রেসকে বাদ দিয়ে কি তৃতীয় ফ্রন্ট? নীতীশের সঙ্গে বৈঠকে মমতার প্রস্তাব ঘিরে জল্পনা

কর্নাটকে কংগ্রেসের জয় বিরোদী ঐক্যে সব সমীকরণেই প্রভাব ফেলেছে। জেডিইউ নেতা কেসি ত্যাগী বলেছেন নীতীশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে নতুন জল্পনা শুরু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নীতীশ কুমারকে কংগ্রেস মুক্ত বিরোধী জোট তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন।

কিন্তু কর্নাটকে কংগ্রেসের জয়ে পরেই কংগ্রেসের সমর্থনে কথা বলতে শুরু করেন তিনি। কিন্তু কর্নাটকে ভোটের আগে যখন বৈঠক হয়েছিল কলকাতায় নবান্নে তখন কংগ্রেসকে বাদ দিয়েই মহাজোট গড়াক কথা বলেছিলেন তিনি। কিন্তু কর্নাটকে কংগ্রেসের জয়ের পর পুরো বিষয়টাই উল্টে গিয়েছে।

 নীতীশের সঙ্গে বৈঠকে মমতার প্রস্তাব ঘিরে জল্পনা

তিনি আগে নীতীশ কুমারকে বলেছিলেন সব অবিজেপি দলের শীর্ষ নেতাদের পাটনায় ডেকে বৈঠক করা হোক। কিন্তু নীতীশ কুমার বারবারই বিজেপিকে হারানোর উপরেই জোর দিয়েছেন। তাতে যে রাজনৈতিক দলই হোক সে যদি বিজেপিকে হারাতে পারে তাহলে তাকে বিরোধী ঐক্যে সামিল করায় বিশ্বাসী ছিলেন তিনি।

কর্নাটকে কংগ্রেসের ঐতিহাসিক জয়ের পরেই তিনি আগের প্রস্তাব বাতিল করেন এবং বিরোধী দলগুলি একজোট হয়ে যাকে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে সেদিকে জোর দিয়েছেন। তবে কংগ্রেসকেই প্রধান হিসেবে বিরোধী ঐক্যে মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তিনি বারবারই দাবি করেেছন যেখানে যে শক্তিশালী সেখানে সে লড়ুক বিজেপির বিরুদ্ধে।

 নীতীশের সঙ্গে বৈঠকে মমতার প্রস্তাব ঘিরে জল্পনা

যেমনটা তিনি চেয়েছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস লড়াই করুক বিজেপি বিরুদ্ধে। বিহারে ডেডিইউ, দিল্লিতে আম আদমি পার্টি, তামিলনাড়ুতে ডিএমকে। অর্থাৎ যে যেখানে শক্তিশালী সে সেখানেই বিজেপিকে চ্যালেঞ্জ জানাক। সর্বত্র কংগ্রেসকে গুরুত্ব দিতে তিনি নারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+