Duttapukur Blast:খাগড়াগড় কাণ্ডের ছায়া নেই তো! আজ ফের দত্তপুকুরের বিস্ফোরণস্থলে ফরেন্সিক দল-বম্ব স্কোয়াড
দত্তপুকুরের ঘটনায় খাগড়াগড়ের যোগ নেই তো। এই নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি, কংগ্রেস, আইএসএফ সকলেই ঘটনার এনআইএ তদন্ত দাবি করেছেন। বিস্ফোরণের তীব্রতা এবং ভয়াবহতা দেখেই অন্য যোগ থাকতে পারে বলে অনুমান করছেন তদন্তকারীরা।
এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সাফিকুল আলিকে। কেরামতের সঙ্গে পার্টনারশিপে এই বাজির ব্যবসা করত সফিকুল। বিস্ফোরক আইনের ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজই আদালতে পেশ করা হবে। ঘটনাস্থল থেকে এমন কিছু রাসায়নিকের খোঁজ পাওয়া গিয়েছে সেগুলি বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হত।

নীলগঞ্জের কাছেই একটি রাসায়নিক ল্যাবের সন্ধান মিলেছে। সেখানে একাধিক বিস্ফোরক তৈরির রাসায়নিকের সন্ধান মিলেছে। কী কারণে সেখানে রাসায়নিক ল্যাব তৈরি করা হয়েছিল। এবং এই বিস্ফোরণের সঙ্গে সেই ল্যাবরেটরির কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।
আজ সকালেও দত্তপুকুরের বিস্ফোরণস্থল থেকে একাধিক দেহাংশ উদ্ধার হয়েছে। বিস্ফোরণের ২০০ মিটার দূরে উদ্ধার হয়েছে হাতের অংশ। ১০০ মিটার দূরে একটি পানা পুকুর থেকে উদ্ধার হয়েছে পায়ের অংশ। আরও দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই বিস্ফোরণের তীব্রতায় শুধু বাজি মজুতের জেরে ঘটতে পারে না বলে মনে করা হচ্ছে। একাধিক বিস্ফোরক তৈরি রাসায়নিক উদ্ধার হয়েছে।
গতকাল রাতভর নীলগঞ্জ থানা এলাকায় তল্লাশি চালিয়েছে পুলিশ। একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর বাজি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতভর তল্লাশি চালিয়েও একাধিক বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়ি গুঁড়িয়ে গিয়েছে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্ফোরণস্থলটি। গতকাল সেখানে জেসিবি িনয়ে এসে তল্লাশি চালানো হয়েছে। এলাকার কাছেই একাধিক জায়গায় যত্রতত্র ছড়িয়ে রয়েছে বাজি তৈরির মশলা।












Click it and Unblock the Notifications