Mamata Banerjee: লক্ষ কণ্ঠে গীতাপাঠের পালটা এবার চণ্ডীপাঠ? উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
তাহলে কি এবার ধর্মীয়ভাবে বিজেপিকে চাপে ফেলতে চাইছে তৃণমূল? লোকসভা ভোটের সময় এসে যাচ্ছে। বছর শেষের কয়েক মাস পরেই দেশে লোকসভা ভোট৷ বাংলায় এখন থেকেই যেন লোকসভা ভোটের হাওয়া দেখা যাচ্ছে। তৃণমূল বনাম বিজেপি তরজা শুরুও হয়ে গিয়েছে।
সনাতনী হিন্দু ভোটের দিকে বরাবর লক্ষ্য রাজ্যের বিজেপি শিবিরের। রাজ্যের হিন্দু ভোটকে এবারের লোকসভা ভোটে নিজেদের পকেটে ভরতে মরিয়া বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যে তারা সূক্ষ্ম রাজনৈতিকভাবে কর্মসূচিও নিয়েছে। রাজ্যে গীতাপাঠের কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। শুভেন্দু অধিকারী নিজেই এই কথা জানিয়েছিলেন।

এবার তেমনই কর্মসূচি নিতে পারে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। চণ্ডীপাঠ করার ভাবনা তৃণমূলের। এটি এখনও আলোচনার স্তরেই আছে। চলতি সপ্তাহে এই বিষয়ে কোনও চিত্র পাওয়া যেতে পারে। এমন ধারণা করা হচ্ছে।
বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, এরপর গীতাপাঠ হবে। গীতা জয়ন্তীতে গীতা পাঠ করা হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে। এমন কথাই শোনা গিয়েছে। ২৪ ডিসেম্বর এই কর্মসূচি নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে যোগ দিতে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর সেই কারণেই এবার আর বসে থাকতে রাজি হচ্ছে না শাসক দল তৃণমূলও। একইভাবে তারাও রাজনীতির ময়দানে নেমে পড়ছেন। রাজ্যে চণ্ডীপাঠের আসর বসবে৷ সেই কথা শোনা যাচ্ছে। পাঁচ হাজার ব্রাহ্মণ এই চণ্ডীপাঠ করবেন। এমনই কথা শোনা যাচ্ছে। তাহলে কি গীতা পাঠের পাল্টা এই চণ্ডী পাঠ কর্মসূচি? প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলের একাংশের মধ্যে।
রাজ্যের দুই মন্ত্রী অখিল গিরি ও ফিরহাদ হাকিমের মধ্যে এই বিষয়ে প্রাথমিক কথা হয়েছে বলে খবর। শুধু তাই নয়, সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে এই আয়োজন করা হতে পারে। কলকাতা বা পূর্ব মেদিনীপুরের কোনও জায়গাকে বাছাই করা হচ্ছে। একসঙ্গে পাঁচ হাজার ব্রাহ্মণ বসতে পারেন৷ তেমন একটি জায়গা ঠিক করতে হবে।
গীতা পাঠের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হবেন, কী না জানা নেই৷ তবে বলেছিলেন, তিনি রোজ চণ্ডীপাঠ করেন। তাহলে কি সেই কারণেই চণ্ডীপাঠের আসর বসানো হবে? চর্চা শুরু হয়ে গিয়েছে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে। এই কথাও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications