ধনখড়ের পরে মমতার রাজ্যে রাজ্যপাল কে? নাকভিকে পিছনে ফেলে মোদী-শাহের ঘনিষ্ঠ IPS-এর নাম আলোচনায় সবার আগে

রাজ্যের রাজ্যপাল (governor) পদে জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) ইস্তফা দেওয়ার পর থেকে কাজ চালাচ্ছেন লা গণেশন। নতুন রাজ্যপাল কে হতে পারেন, তা নিয়ে চর্চা দিল্লি ও রাজ্যের রাজনৈতিক মহলে। বিশেষ করে তৃণমূল (Trinamool Co

রাজ্যের রাজ্যপাল (governor) পদে জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) ইস্তফা দেওয়ার পর থেকে কাজ চালাচ্ছেন লা গণেশন। নতুন রাজ্যপাল কে হতে পারেন, তা নিয়ে চর্চা দিল্লি ও রাজ্যের রাজনৈতিক মহলে। বিশেষ করে তৃণমূল (Trinamool Congress) ও বিজেপির (BJP) অন্দরে। এব্যাপারে প্রাক্তন মন্ত্রী মোক্তার আব্বাস নাকভির নাম পিছনে চলে গিয়েছে। এই মুহূর্তে যে নামটি উঠে আসছে তিনি হলেন সিবিআই (CBI)-এর প্রাক্তন কর্তা রাকেশ আস্থানা (Rakesh Asthana)। তিনি মোদী-শাহের বিশেষ আস্থাভাজনও বটে।

নাম প্রস্তাব রাজ্য বিজেপিরও

নাম প্রস্তাব রাজ্য বিজেপিরও

রাকেশ আস্থানার নাম নিয়ে শুধু দিল্লির প্রশাসনিক মহলেই নয়, রাজ্য বিজেপির অন্দরমহলেও আলোচনা চলছে। সূত্রের খবর অনুযায়ী, রাজ্য বিজেপি অন্দর মহলও এই নাম নিয়ে আলোচনাই শুধু করেনি, এই নাম তারাও প্রস্তাবকরেছেন বলে জানা গিয়েছে।

সম্প্রতি চাকরি থেকে অবসর নিয়েছেন

সম্প্রতি চাকরি থেকে অবসর নিয়েছেন

রাকেশ আস্থানা একটা সময়ে সিবিআই-এর অতিরিক্ত ডিরেক্টর পদে ছিলেন। সেই সময় ডিরেক্টরের সঙ্গে গোলমালের কারণে তাঁকে সরিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। শেষে তিনি দিল্লি পুলিশের কমিশনার ছিলেন। কর্মজীবনে ১ বছরএক্সটেনশনে থাকার পরে গত ৩১ জুলাই তিনি চাকরি থেকে অবসর নেন।

অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন

অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন

১৯৮৪ ব্যাচের আইপিএস রাকেশ আস্থানা অতীতে দেশের বিভিন্ন তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন। যে সময় সিবিআই-এর যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাস লালু যাদবের বিরুদ্ধে পশুখাদ্য মামলার তদন্ত করেছিলেন, সেই সময় তদন্তকারীদের দলে ছিলেন রাকেশ আস্থানা।
তিনি ছিলেন রাঁচিতে সিবিআই-এর এসপি পদে। টুজি কেলেঙ্কারির তদন্তেও তাঁর নাম জড়িয়ে রয়েছে। ২০০২ সালে গুজরাতে সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের তদন্তের দায়িত্বেও ছিলেন তিনি।
বর্তমান সময়ে বাংলায় কয়লা ও গরু পাচার মামলায় তদন্ত করছে সিবিআই। অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি। এছাড়াও যে দুই উল্লেখযোগ্য মামলার তদন্ত এর আগে সিবিআই শুরু করে এখনও শেষ করতেপারেনি তার মধ্যে রয়েছে সারদা ও নারদ মামলা। সেই পরিস্থিতিতে একজন প্রাক্তন আইপিএস রাজ্যের রাজ্যপাল হওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ ঘটনা। এই নামের সঙ্গে তুলনায় প্রাক্তন মন্ত্রী মোক্তার আব্বাস নাকভির নাম কিছুটা হলেওপিছনে চলে গিয়েছে।

আগেও প্রাক্তন আইপিএসরা হয়েছেন রাজ্যপাল

আগেও প্রাক্তন আইপিএসরা হয়েছেন রাজ্যপাল

অবসর প্রাপ্ত আইপিএসদের রাজ্যপাল পদে আগেও বসানো হয়েছে। সে এই রাজ্যেই হোক কিংবা অন্য কোনও রাজ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর শাসনের প্রায় শেষ পর্যায়ে রাজ্যের রাজ্যপাল করে পাঠানো হয়েছিল টিভি রাজেশ্বরকে। সেই সময় কেন্দ্রে ছিল কংগ্রেসের সরকার। অন্যদিকে আইবির অবসরপ্রাপ্ত ডিরেক্টর শ্যামল দত্তকে নাগাল্যান্ডের রাজ্যপাল করে পাঠানো হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+