রোজভ্যালি-কাণ্ডে আইপিএস দময়ন্তী সেনের বয়ান রেকর্ড সিবিআইয়ের
এবার রোজভ্যালি-কাণ্ডে আইপিএস দময়ন্তী সেনকে তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রের খবর, এ দিন তাঁর পার্ক স্ট্রিটের বাড়িতে যান তদন্তকারীরা।
এবার রোজভ্যালি-কাণ্ডে আইপিএস দময়ন্তী সেনকে তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রের খবর, এ দিন তাঁর পার্ক স্ট্রিটের বাড়িতে যান তদন্তকারীরা। সেখানে গিয়ে তার বয়ান ও রেকর্ড করা হয়।

উল্লেখ্য, সারদা এবং রোজভ্যালি-কাণ্ডে রাজ্যের দুই আইপিএস অফিসার দময়ন্তী সেন এবং ওয়াকার রাজাকে জিজ্ঞাসাবাদ করতে রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ পাঠায় সিবিআই।
গত সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দেন ওয়াকার রাজা। কিন্তু সময়সীমা পার হয়ে যাওয়ার পরেও তিনি যাননি, যে কারণে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লেখ্য, এ বছরের মাঝামাঝি থেকেই চিটফান্ড কাণ্ডের জাল গুটিয়ে নিতে তৎপরতা শুরু করে সিবিআই। সারদা রোজভ্যালি সহ একাধিক চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত ব্যাক্তিদের থেকে তথ্য নিয়ে জাল গোটাতে শুরু করে তদন্তকারীরা। ২০১০ সালে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পদে ছিলেন দময়ন্তী সেন। সে সময়ই রোজভ্যালি সম্পর্কে একাধিক অভিযোগ জমা পড়ে তাঁর কাছে। সেই অভিযোগের তদন্তও করেন তিনি। জানা গিয়েছে, রোজভ্যালি সংস্থা সম্পর্কে তদন্তে নেমে তৎকালীন গোয়েন্দাপ্রধান দময়ন্তী সেবিকে রিপোর্ট দিয়েছিলেন। তাঁর কাছ থেকে এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহেই তাঁর বয়ান রেকর্ড করে সিবিআই।












Click it and Unblock the Notifications