শুকিয়ে যাবে গঙ্গা-ব্রহ্মপুত্রের জল, প্রকাশ্যে IPCC-র চাঞ্চল্যকর রিপোর্ট
শুকিয়ে যাবে গঙ্গা-ব্রহ্মপুত্রের জল, প্রকাশ্য IPCC-র চাঞ্চল্যকর রিপোর্ট
ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দাঁড়াতে চলেছে গোটা দেশ। আইপিসিসি রিপোর্টে অন্তত সেটাই প্রকাশ করা হয়েছে। িরপোর্টে দাবি করা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে প্রবল জলসংকট তৈরি হবে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদে। এই দুটি নদীই গোটা দেশের লাইফ লাইন বলা চলে। এই দুটি নদীকে কেন্দ্র করেই দেশের শহর থেকে শুরু চাষ সবটাই গড়ে উঠেছে। কাজেই এই দুটি নদীতে জলসংকট তৈরি হলে গোটা দেশের খাদ্যভান্ডার থেকে জীবন যাত্রা দুই ক্ষেত্রেই বিপুল প্রভাব পড়বে।

গঙ্গা-ব্রহ্মপুত্রের জলসংকট
জলবায়ু পরিবর্তনের ফল যে প্রকট হতে শুরু করেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একের পর এক ঘূর্ণিঝড়। ধস, অতিবৃষ্টি একাধিক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে গোটা দেশ। তার মধ্যে আবার আইপিসিসি রিপোর্ট নতুন তথ্য প্রকাশ করেছে। তাতে ঘুম উড়ে গিয়েছে অনেকেরই। সেই রিপোর্টে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের জেরে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীতে জলসংকট তৈরি হবে। অর্থাৎ এক কথায় জলের আকাল দেখা দেবে। কারণ এই দুটি বড় নদীকে কেন্দ্র করেই দেশের সিংহভাগ সভ্যতা তৈরি হয়েছে। অর্থাৎ শহর থেকে খাদ্য দুয়ের যোগ সূত্র রয়েছে এই দুটি নদীকে কেন্দ্র করে। এই দুই নদী অসংখ্য শাখা নদী রয়েছে। জল কাজেই এই দুটি নদীর জল শুকিয়ে গেলে শাখা নদীগুলির জল সবার আগে শুকিয়ে যাবে। বন্ধ হয়ে যাবে চাষের কাজষ তার জেরে তীব্র খাদ্য সংকট দেখা দিেত পারে গোটা দেশে।

জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব
আইপিসিসি রিপোর্টে উল্লেখ করা হয়েছে এশিয়ার দেশগুলিতে জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়বে। খড়ার প্রবণতা বাড়বে। গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদের জলসংকটের কথা উল্লেখ করেই খরার ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে এই রিপোর্টে। সেই সঙ্গে প্রবল বর্ষণের কারণে আবার বিধ্বংসী বন্যাও দেখা দিতে পারে এশিয়ার দেশ গুলিতে। এমনিতেই গত ২ বছর ধরে একের পর এক ঘূর্ণিঝড় সামাল গিতে হচ্ছে ভারতকে। তার সঙ্গে বিধ্বংসী বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে দেশের একাধিক জায়গায়। পাহাড়ি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি থেকে শুরু করে হরপা বাণের প্রকোপ বড়েছে। কাজেই এখন থেকে নিজেেদর সতর্ক না করলে অস্তিত্ব সংকট তৈরি হবে বলে রিপোর্টে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

বাড়বে তাপপ্রবাহ
শীত চলে গিয়েছে। এবার ধীরে ধীরে গ্রীষ্মের দিকে এগোচ্ছে গোটা দেশ। তার আগেই আইপিসিসি রিপোর্টে যা উল্লেখ করা হয়েছে তাতে প্রমাদ গোনার অবস্থা হয়েছে ভারতের। রিপোর্টে বলা হয়েছে এশিয়ার দেশগুলিতে তাপপ্রবাহের প্রবণতা বাড়বে। অর্থাৎ ভারতও তারপ্রবাহের দাপটের মধ্যে পড়তে পারে। গত বছর তেমন তাপ প্রবাহ অবশ্য দেখা যায়নি ভারতে। তবে এবার যে তা দেখা যাবে না এমন নয়। গ্রীষ্মের দহন নাকি এশিয়ার দেশগুলিতে বাড়বে। এমনিতেই ইউরোপের দেশ গুলিতে মনোরম গ্রীষ্ম বলে আর কিছু থাকছে না। সেখানেও তাপ প্রবাহ শুরু হয়ে গিয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে সেখানে।

ভূগর্ভস্থ জলস্তর নামছে
লাগাতার অবৈজ্ঞানিক উপায়ে পাম্প করে জল তোলা হচ্ছে। কোনও রকম নিয়ম মানা হচ্ছে না। তার জেরে ভূগর্ভস্থ জলস্তর নামতে শুরু করেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তার প্রভাব পড়বে শহরের জনজীবনে। শহরগুলিতে তীব্র জলসংকট তৈরি হবে। হিমাবাহ গলতে শুরু করায় হিমালয়ে প্রাকৃতিক বিপর্যয় বাড়বে। অর্থাৎ বারতের পার্বত্য এলাকায় এই ধরনের মেঘ ফাটা বৃষ্টি থেকে শুরু করে হরপা বাণের মত ঘটনা আরও বাড়বে। সেই সঙ্গে অতিবর্ষণও বাড়বে ভারতে এমনই সতর্ক করা হয়েছে রিপোর্টে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications