নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন? নিজে হাতে চিংড়ির মালাইকারি রাঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

নরেন্দ্র মোদী চাইলে নিজে হাতে রান্না করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের প্রচারে ব্যারাকপুর কেন্দ্রের পলতায় আজ সোমবার সভা করলেন তৃণমূল নেত্রী। সেখানেই তিনি এই বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী চাইলে তিনি মাছ রান্না করে তাঁকে খাওয়াতে পারেন।

বিজেপি বনাম তৃণমূল। রাজ্যে ভোট প্রচারে প্রতিদিন আক্রমণাত্মক মন্তব্য চলছে। কী খাওয়া হবে? কী খাওয়া হবে না? সেই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে দীর্ঘদিন ধরে প্রচার করে চলেছেন।

Narendra Modi

পরের বার বিজেপি ক্ষমতায় এলে মানুষের খাওয়া-দাওয়ার উপরে হস্তক্ষেপ করবে। আমিষ খাওয়া বন্ধ হয়ে যাবে। বাঙালিরা মাছ খেতে ভালোবাসেন। সেই মাছ খাওয়ার উপরেও বাধা আসবে। এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখছেন প্রচার সভা থেকে।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আজও সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পলতার সভা থেকে খাবারের বিষয় নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। বক্তব্যের মধ্যে নরেন্দ্র মোদীকে খাবারের জন্য নিমন্ত্রণ করলেন তৃণমূল নেত্রী।

এদেশের মানুষ যা ইচ্ছে তাই খাবে। যেমন ইচ্ছে পোশাক পরবে। সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার রাজনীতি নিয়ে বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার ভালো লাগে, তিনি নিরামিষ খাবেন। যার আমিষ প্রয়োজন, তিনি আমিষ খাবেন। এমনই কথা বললেন মমতা।

নরেন্দ্র মোদীকে মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী চাইলে তিনি নিজে হাতে রান্না করবেন। এই কথাও বলেন তৃণমূল সুপ্রিমো। এদিন মমতা বলেন, " কেউ বিরিয়ানি ভালোবাসে। কেউ চিংড়ি পটোল ভালোবাসে। কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদীবাবু আপনি খেয়ে দেখুন না স্বাদটা কেমন? দেখবেন খেয়ে? "

এরপর মুখ্যমন্ত্রী সকলকে অবাক করে বলেন, " কথা দিচ্ছি, কাউকে দিয়ে করাবো না। নিজে রান্না করব।" ছোট থেকেই তিনি রান্না করে এসেছেন বাড়িতে। কাজেই রান্না করতে তিনি পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় জাতপাতে বিশ্বাসী নন। তাঁকে ধোকলা দিলেও তিনি ভালোবেসে খাবেন। একথাও বলেন তৃণমূল নেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+