জলপাইগুড়ি পানশালার কান্ডের তদন্তভার গেল সিআইডি র হাতে
জলপাইগুড়ি পানশালার কাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ।
জলপাইগুড়ি পানশালার কাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ। মামলাকারী ধরম পাশোয়ানের আইনজীবী সৈকত চট্টোপাধ্যায় জানান, আগামি ২৪ ঘন্টার মধ্যে বার খুলে দেবার নির্দেশ দিয়েছেন সার্কিট বেঞ্চের বিচারক মৌসুমী ভট্টাচার্য। এদিন সৈকত চট্টোপাধ্যায় আরও জানান, মহামান্য হাইকোর্টের সার্কিট বেঞ্চের বিচারক মৌসুমি ভট্টাচার্য মামলাটি সিআইডির হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। আগামি চারদিনের মধ্যে জেলা পুলিশের মহিলা থানা যাবতীয় নথি সিআইডির হাতে তুলে দেবে। পাশাপাশি চার সপ্তাহের মধ্যে সিআইডিকে তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পানশালার আড়ালে দেহ ব্যবসার অভিযোগ পেয়ে ১৬ জুলাই জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ থামারোডের ধরম পাশোয়ানের গোল্ডেন ভ্যালি হোটেলের পানশালায় অভিযান চালায়। গ্রেপ্তার করা হয় পানশালার ২৮ জন কর্মীকে। রাতেই বার সিল করে পুলিশ। এরপর ৫ জনকে রিমান্ডে নেয় পুলিশ। অবৈধহভাবে পানশালায় দেহ ব্যবসা চালানোর অভিযোগে পানশালার ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। রেস্টুরেন্ট কাম পানশালা সিল করে মহিলা থানার পুলিশ।
এরপরেই আদালতের দ্বারস্থ হন বার মালিক। তিনি বলেন এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছে। এই অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।












Click it and Unblock the Notifications