অঙ্কিতার নাম আসতেই স্থগিত ইন্টারভিউ! পরেশের 'গোপন তথ্য' ফাঁস করলেন শুভেন্দু
আর সেই দুর্নীতিতে ইতিমধ্যে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শুধু তাই নয়, মেয়েকে চাকরি করে দেওয়াতে নাম জড়িয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। পুরো ঘটনার তদন্ত করছে সিবিআই। যা নিয়ে চরম অস্বস্তিত
শিক্ষক দুর্নীতি নিয়ে বড়সড় কেলেঙ্কারি ফাঁস হয়েছে! আর সেই দুর্নীতিতে ইতিমধ্যে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শুধু তাই নয়, মেয়েকে চাকরি করে দেওয়াতে নাম জড়িয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। পুরো ঘটনার তদন্ত করছে সিবিআই। যা নিয়ে চরম অস্বস্তিতে শাসকদল তৃণমূল।
আর এই বিতর্কের মধ্যেই সামনে এসেছে আরও এক কেলেঙ্কারি! শুধু শিক্ষিকা নয়, কলেজ সার্ভিস কমিশনেও পরেশ অধিকারীর মেয়ে'র নাম ঘিরে তীব্র চাঞ্চল্য।

চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বিরোধী দলনেতা
আর এই নিয়ে যখন নতুন করে বিতর্ক। আর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেয়ে অঙ্কিতা অধিকারী ছাড়াও পরেশের আত্মীয়-পরিজনের মোট ৩২ জনকে সরকারি চাকরি পাইয়ে দেওয়া অভিযোগ তাঁর। শুধু তাই নয়, এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন বিরোধী দলনেতা। একেবারে কোন সরকারি দফতরের রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর কোন আত্মীয় কাজ করছেন সে বিষয়ে তথ্য তুলে ধরেছেন তিনি।

কি লিখেছেন বিরোধী দলনেতা?
সোশ্যাল মিডিয়াতে একটি তালিকা তুলে দিয়েছেন বিরোধী দলনেতা। যেখানে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা ছাড়াও অধিকারীর পরিবারের সদস্যের নাম রয়েছে। তিনি লিখছেন,
পরেশ অধিকারী :-
স্ত্রী - মীরা অধিকারী (স্বাস্থ্য দপ্তর), মেয়ে - অঙ্কিতা অধিকারী (বরখাস্ত), ছেলে - হীরক জ্যোতি অধিকারী (ডাক্তার), ভাই - অখিল অধিকারী (ক্লার্ক), ভাইবউ - সাধনা অধিকারী (স্বাস্থ্য), ভাইঝি - করমুক্তা অধিকারী (প্রাইমারি), ভাইঝি - লতা অধিকারী মন্ডল (খাদ্য দপ্তর), ভাইপো - বেন্টু অধিকারী (স্কুল ক্লার্ক), ভাইপো - সেন্টু অধিকারী (প্রাইমারী), এছাড়াও আরও বেশ কয়েকজনের নাম দিয়েছেন শুভেন্দু অধিকারী তাঁর টুইটে। যা বিস্তারিত তুলে ধরা হয়েছে শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়া থেকে।

কি বলছেন কুণাল ঘোষ?
যদিও এই টুইট ঘিরে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে পালটা শুভেন্দু অধিকারীকে তোপ দেগেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, পরেশ অধিকারী বাম আমল থেকে মন্ত্রী ছিলেন। হঠাত একটা তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বলে দাবি তৃণমূল মুখপাত্রের। কবে কোন সময়ে কে চাকরি পেয়েছে তারিখ কেন দেওয়া হয়নি তা নিয়ে পালটা প্রশ্ন তাঁর। শুধু তাই নয়, কুণাল ঘোষের দাবি, শুভেন্দু অধিকারী মন্ত্রি থাকাকালীন তিনি কি কি দুর্নীতি করেছেন সেটাও প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন।

ঝুলে গেল অসংখ্যা চাকরির প্রার্থীর ভবিষ্যত
অন্যদিকে স্কুলের পরেই কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতেই ডাক পেয়েছেন রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। সম্প্রতি সেই নাম সামনে এসেছে। আর তা সামনে আসার পরেই আচমকা ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত করে কলেজ সার্ভিস কমিশন। ইতিমধ্যে কমিশনের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে সংস্কারের কথা বলা হয়েছে। আর সেই কারনেই জুন মাসে কোনও ইন্টারভিউ হবে না বলে জানানো হয়েছে। ফলে ঝুলে গেল অসংখ্যা চাকরির প্রার্থীর ভবিষ্যত।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications