রিচা ঘোষের নামে শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, চাঁদমনিতে ২৭ একর জমি বরাদ্দ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
শিলিগুড়ির ক্রীড়ামহলে এক নতুন উচ্ছ্বাস ছড়িয়েছে। আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে শিলিগুড়ি শহরের চাঁদমনিতে। বৃহস্পতিবার উত্তরকন্যা থেকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘোষণা করেন। উল্লেখযোগ্যভাবে, এই স্টেডিয়ামের নাম রাখা হবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা উইকেট কিপার রিচা ঘোষের নামে। শিলিগুড়ির মাটিতে জন্ম নেওয়া এই তরুণ ক্রিকেটারের সাফল্যকে সম্মান জানাতেই সরকারের এই উদ্যোগ।
মুখ্যমন্ত্রী জানান, স্টেডিয়াম তৈরির জন্য ২৭ একর জমি বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, "রিচা আমাদের গর্ব। অনেক ছোট বয়সে ভারতীয় ক্রিকেট দলে নিজের জায়গা করে নিয়েছে। ওকে সম্মান জানানোর পাশাপাশি উত্তরবঙ্গেও উন্নত মানসম্পন্ন ক্রীড়া ক্ষেত্রের পরিকাঠামো বাড়াতে চাই আমরা।"

স্টেডিয়ামটি শুধুমাত্র ক্রিকেট নয়, বহুবিধ আন্তর্জাতিক খেলাতেও ব্যবহারের মতো করে উন্নত সুবিধাসহ তৈরি করা হবে। থাকছে প্র্যাকটিস গ্রাউন্ড, আধুনিক ড্রেসিং রুম, প্রশিক্ষণ সেন্টার, স্টেডিয়াম লাইট, দর্শকাসনসহ আন্তর্জাতিক মানের যাবতীয় পরিকাঠামো।
স্থানীয় ক্রীড়া মহলে এই ঘোষণায় উৎসাহের জোয়ার। উত্তরবঙ্গের বহু প্রতিভাবান ক্রিকেটার ও কোচদের মতে, এতদিন কলকাতা বা বাইরের বড় শহরে গিয়ে প্রশিক্ষণ নিতে হতো। নতুন স্টেডিয়াম সেই সমস্যার বড় সমাধান হতে পারে।
রিচা ঘোষের পরিবারও এই ঘোষণা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন। রিচার বাবা বলেন, "শহর, রাজ্য ও দেশের জন্য মেয়ের অবদানকে স্বীকৃতি দেওয়া হলো। এটা আমাদের কাছে গর্বের মুহূর্ত।"
এই স্টেডিয়াম তৈরি হলে উত্তরবঙ্গে ক্রীড়া পর্যটনও বৃদ্ধি পাবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ তৈরি হলে বদলে যেতে পারে শিলিগুড়ির ক্রীড়া অর্থনীতি।
উত্তরবঙ্গের ক্রীড়া ও ক্রিকেট ইতিহাসে এই ঘোষণা নিঃসন্দেহে এক বড় মাইলফলক তা বলাই যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications