বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে পুলিশের জালে আন্তর্জাতিক দুষ্কৃতী

বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গা থেকে শনিবারে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়লো ইলিয়াস শিকারি। বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বামনডাঙ্গা গ্রামে।

বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে পুলিশের জালে দুষ্কৃতী

এর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় সমাজবিরোধী, খুন, রাহাজানি ছিনতাই ও আতঙ্কের পরিবেশ তৈরি করার একাধিক অভিযোগ ছিল। সে গত বছর ২০১৯ সালের জুলাই মাসে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। নাম আত্মগোপন করে কেরালায় আশ্রয় নিয়েছিল। ২০১৯ সালের ১৮ই আগস্ট কেরালার একটি বেসরকারি মালয়ালম দৈনিক পত্রিকার এডিটর বিবেক চন্দ্রমের বাড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার ডাকাতি করার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওর বিরুদ্ধে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় লুকআউট নোটিশ জারি করেছিল ইন্টারপোল। সেই নোটিশের ভিত্তিতে কেরল পুলিশের দুজন সাব-ইন্সপেক্টর ও বসিরহাট থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে শনিবারে ভারত থেকে বাংলাদেশে ঢোকার মুহূর্তে ওই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে।

যে কুড়ি লক্ষ টাকার ডাকাতি হয়েছিল সেই টাকার কোথায় গেল? তার উৎস খোঁজার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনার জেরে রাজ্য ও কেরল পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করছে। শনিবার বসিরহাট মহকুমা আদালতে ইলিয়াস শিকারিকে তুললে বিচারক তিন দিনের ট্রানজিট রিমান্ডের জন্য কেরালা নিয়ে যাওয়া অনুমতি দিয়েছেন। এর পিছনে বড়সড় কোন চক্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+