আন্তর্জাতিক বাইক পাচার চক্রের হদিশ সোনারপুরে
আন্তর্জাতিক বাইক পাচার চক্রের হদিশ সোনারপুরে
আন্তর্জাতিক বাইক পাচার চক্রের হদিশ সোনারপুরে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের সাথে বাংলাদেশী পাচার চক্রের যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশ এও জানিয়েছে, সোনারপুরে একটি বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে মইদুল লস্কর, আনারুল মোল্লা, সহিদুল সরদারকে গ্রেফতার করে পুলিশ।
তদন্তে পুলিশ জানতে পারে, আনারুল দক্ষিন চব্বিশ পরগনা জুড়ে বিভিন্ন জায়গায় বাইক চুরির কাজ করত। বাইক চুরি করে মহিদুলের মাধ্যমে চোরাই বাইক বাংলাদেশে পাচার করত বলে জানা গিয়েছে। সারা রাজ্য জুড়েই এদের নেটওয়ার্ক আছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।












Click it and Unblock the Notifications