তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বসিরহাট! দলীয় কার্যালয়, দোকান ভাঙচুর, আহত দুপক্ষের একাধিক কর্মী

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রবিবার দুপুরে আবারও উত্তপ্ত হয়ে উঠলো বসিরহাট মহকুমার বসিরহাট থানার শাঁকচূড়া বাজার।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রবিবার দুপুরে আবারও উত্তপ্ত হয়ে উঠলো বসিরহাট মহকুমার বসিরহাট থানার শাঁকচূড়া বাজার। দুই পক্ষের গণ্ডগোলে তৃণমূলের দলীয় কার্যালয় সহ বেশকিছু বাড়ি, দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনার জেরে দুই পক্ষেরই ৫ থেকে ৭ জন আহত হয়েছে বলে জানাগেছে। ঘটনাস্থলে বসিরহাট থানার বিশার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বসিরহাট! দলীয় কার্যালয়, দোকান ভাঙচুর, আহত দুপক্ষের একাধিক কর্মী

জানা গেছে, সিরাজুল বেশের অনুগামীদের সঙ্গে সাহানুর মণ্ডলের গোষ্ঠীর গন্ডগোল হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পর নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে উপ প্রধানের দায়িত্ব পায় সিরাজুল বেশে। পরবর্তীতে হজে যাওয়ার জন্য তার পদটি অস্থায়ী ভাবে ওই পঞ্চায়েতেরই অন্য এক বিজয়ী সদস্য সাহানুর মন্ডলকে দিয়ে যায়। অভিযোগ হজ থেকে ফেরার পর তার উপপ্রধানের পদটি ফেরত চাইলেও তা দিতে অস্বীকার করে বর্তমান উপপ্রধান সাহানুর। ফলে তাদের মধ্যে একটা চাপা উত্তেজনা আগে থেকেই ছিল। গত শুক্রবার রাতে শাঁকচূড়ার পেয়ারাতলায় লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মারা যায় উত্তর কোদালিয়া গ্রামের এক যুব বাইক আরোহী। স্থানীয়রা খারাপ রাস্তাকেই ঐ দুর্ঘটনার জন‍্য দায়ী করে। গ্রামের একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে ঐ রাস্তা সংস্কার না হওয়া অবধি ঐ রাস্তা দিয়ে কোনো লরি যাতায়াত করবে না। কিন্তু সেই সিদ্ধান্তকে তোয়াক্কা না করেই এদিন দুপুরে সাহানুরের ইটভাটা থেকে বের হওয়া একটি লরিকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয়। সিরাজুলের অনুগামীরা ঐ লরিটিকে ঐ রাস্তা দিয়ে নিয়ে যেতে বারণ করে। কিন্তু ঐ লরি চালক তা অগ্রাহ্য করে গাড়ি নিয়ে এগোতে চেষ্টা করে। তারপরেই সিরাজুলের অনুগামীরা ওই লরি চালককে বেধড়ক মারধর করে। তারপরেই শুরু হয় দুপক্ষের মধ্যে গন্ডগোল, মারপিট। উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকাবাসীর অভিযোগ সাহানুরের লোকেরাই এলাকায় থাকা তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। যেটির দেখভাল করতো সিরাজুল ও তার অনুগামীরা। ঘটনার জেরে বেশকটি বাড়ি, দোকানঘরে ভাঙচুর চালানো হয়। সিরাজুল বেশে সহ দুই পক্ষের ৫ থেকে ৭ জন আহত হয়েছে বলে দাবি। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তা সত্ত্বেও এলাকা জুড়ে রয়েছে চাপা উত্তেজনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+