বিএসএফকে অপমান! আইনি নোটিশ পাঠিয়ে অপর্না সেনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন বিজেপি নেতা
বিএসএফ ইস্যুতে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। গত কয়েকদিন আগেই বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। নির্দেশ মতো সীমান্ত থেকে ৫০ কিমি পর্যন্ত তল্লাশি সহ একাধিক ক্ষমতা দেওয়া হয়েছে। কেন্দ্রের এই
বিএসএফ ইস্যুতে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। গত কয়েকদিন আগেই বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। নির্দেশ মতো সীমান্ত থেকে ৫০ কিমি পর্যন্ত তল্লাশি সহ একাধিক ক্ষমতা দেওয়া হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।

যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, পিছনের দরজা দিয়ে কেন্দ্রীয় শাসনের চেষ্টা বলেও অভিযোগ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। আর এই বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পাশে দাঁড়িয়েছেন অপর্না সেন।
বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন তিনি। আর তাতে আরও বিতর্ক নয়া মাত্রা পেয়েছে। একেবারে মামলার হুঁশিয়ারি বিজেপি নেতার।
সম্প্রতি প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দেন চিত্র পরিচালক অপর্না সেন। সেখানেই বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে সরব হন। বিএসএফ সীমান্ত থেকে ৫০ কিমি ভিতরে চলে আসলে কীভাবে সীমান্তে নজরদারি চালাবে? তা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী।
আর এই বিষয়ে কথা বলতে গিয়েই সীমান্তে বিএসএফের ভূমিকা নিয়ে সরব হন। কার্যত তৃণমূল বিধায়ক উদয়ন গুহের সঙ্গেই একমত হন। আর এখানেই আপত্তি বিজেপি নেতার। অনির্বান গঙ্গোপাধ্যায়ের দাবি, বিএসএফকে খুনি এবং ধর্ষক বলে অপমান করছেন অভিনেত্রী। যাদের জন্যে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি তাঁদেরকে এভাবে অপমানের ঘটনায় ইতিমধ্যে অভিনেত্রীকে আইনি নোটিশ বিজেপি নেতার।
তাঁর মন্তব্যের জন্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে ওই আইনি নোটিশে। আর তা না করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী পৃথ্বীজয় দাশ এই নোটিশ অভিনেত্রীকে পাঠিয়েছেন।
অন্যদিকে অভিনেত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিএসএফকে অপমানের ঘটনায় আজ নিউ টাউনে যান বিজেপি নেতৃত্ব। সীমান্ত রক্ষী বাহিনীকে স্যালুট জানান তাঁরা। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অপর্না সেনকে ভাতাজীবী বলে তীব্র আক্রমণ করেন শুভেন্দু।
বলেন, দুর্গা পুজোর সময়ে বাংলাদেশে যখন হিন্দুদের উপর আক্রমনের ঘটনা ঘটে, দুর্গাঠাকুরের মূর্তি ভাঙা হয়, তখন অপর্ণা সেন কোথায় ছিলেন? এখানেই শেষ নয়, না থেমেই বিরোধী দলনেতা বলেন, নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকারের পে রোলে আছেন। তাই এদের আমি ভাতাজীবী বলি! প্রেস ক্লাবে গিয়ে বড় বড় কথা বলছেন বিএসএফ সম্পর্কে । প্রমাণ দিতে পারবেন? যে সব শব্দ ব্যবহার করা হচ্ছে বিএসএফদের নিয়ে তা কখনই মেনে নেওয়া যায় না বলে তোপ বিজেপি নেতার। এই প্রসঙ্গে নিজেকে একজন দেশপ্রেমিক হিসেবেও দাবি করেন শুভেন্দু।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই বিএসএফের এক্তিয়ার নিয়ে বিধানসভাতে প্রস্তাব এনেছে তৃণমূল। শুধু তাই নয়, চলতি মাসের শেষেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরে বৈঠক হবে প্রধানমন্ত্রীর সঙেও। মোদীর সামনেই এই বিষয়ে সুর চড়াতে পারেন মুখ্যমন্ত্রী মমতা। এমনটাই তৃণমূল সূত্রের খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications