তৃণমূলের মঞ্চ মুখরিত হল সিপিএম-এর স্লোগানে, মুহুর্তে বদলে গেল ছবি
এবার সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ প্রায় ১৫০ সিপিএম ও বিজেপি কর্মী সমর্থকের। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের জামুড়িয়া। তবে মুহুর্তেই যেন বদলে যায় দলবদলের জায়গা। হঠাৎই মঞ্চে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান
এবার সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ প্রায় ১৫০ সিপিএম ও বিজেপি কর্মী সমর্থকের। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের জামুড়িয়া। তবে মুহুর্তেই যেন বদলে যায় দলবদলের জায়গা। হঠাৎই মঞ্চে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান ওঠে। তবে কিছুক্ষণের মধ্যে তা বদলে বন্দে মাতরম স্লোগান শোনা যায়।

জামুড়িয়ায় সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান
এবার দলবদল জামুড়িয়ায়। ৯ নম্বর ওয়ার্ডের শিবডাঙা এলাকায় কমপক্ষে ১৫০ জন সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। দলবদলকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। ছিলেন এসবিএসটিসির চেয়ারম্যান তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী।

মঞ্চে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান
হাতে তৃণমূলের পতাকা থাকলেও, হঠাৎই ইনকিলাব জিন্দাবাদ স্লোগান ওঠে জামুড়িয়ার গলবদলের মঞ্চে। তৃণমূলের যোগ দিলেও, কোথাও যেন লাপার্টির প্রতি টান রয়ে গিয়েছে তৃণমূল যোগ দেওয়া ওইসব কর্মী সমর্থকদের। তবে ভুল ধরিয়ে দেওয়ায় বন্দে মাতরম স্লোগান ওঠে পর মুহুর্তেই।

সিপিএম-এর দখলে জামুড়িয়া
২০১৬ সালেও জামুড়িয়া বিধানসভা দখল করেছিল সিপিএম। যে কয়েকটি বিধানসভা এলাকায় লালপার্টি শক্তিশালী, তাদের মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমানের এই এলাকাও। সেই জায়গায় দলীয় কর্মী সমর্থকদের এই বদলে নির্বাচনের আগে খানিক ধাক্কা খেল সিপিএম।

বিজেপিকে আক্রমণ জিতেন্দ্র তিওয়ারির
দলবদলের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তাঁর অভিযোগ, বিজেপি রামের নাম করে রাবণ রাজ চালাচ্ছে। তিনি বলেন, শুধু মুখে রামরাজ্য নয়, কাজেও রামরাজ্য চাই। কটাক্ষ করে তিনি বলেন, শুধু ভোটের সময় রাম নাম করলে হবে না।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications