'গোষ্ঠী'-দ্বন্দ্বে দেগঙ্গায় রাতভর বোমাবাজি ! 'যদু বংশ' ধংসের পথে, বললেন দিলীপ
পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশি। সোমবার সকালে লাঠি হাতে মারমুখি তৃণমূলের দুইপক্ষ।
পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশি। সোমবার সকালে লাঠি হাতে মারমুখি তৃণমূলের দুইপক্ষ। এর আগে রাতভর সেখানে বোমাবাজি চলে বলে জানা গিয়েছে। এদিন প্রথমে প্রধান ও পরে উপপ্রধান নির্বাচন হওয়ার কথা।

চৌরাশি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ। ১৬ টি আসনের মধ্যে তৃণমূল ১৩ টি আসন পেয়েছিল। সিপিএম, ফরওয়ার্ড ব্লক ও নির্দলরা একটি করে আসন পেয়েছিল।
সংখ্যাগরিষ্ঠতা পেলেও, পঞ্চায়েতের বোর্ড কোন গোষ্ঠীর দখলে থাকবে, তা নিয়েই গণ্ডগোল। এলাকায় দুপক্ষের চাপানউতোর চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একগোষ্ঠীর পক্ষে ৬ জন তৃণমূল সদস্য, অপর গোষ্ঠীর পক্ষে সাতজন তৃণমূল সদস্য। যে গোষ্ঠীর পক্ষে ছয়জন তৃণমূল সদস্য, তিনি বাকি তিনজন( সিপিএম, ফব, নির্দল)কে নিয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছেন বলে অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠীর। সোমবারের জন্য তৈরি মঞ্চও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকালে সেখানে যায় বিশাল পুলিশ বাহিনী। ব্যাপক লাঠিচার্জ করে এলাকা ফাঁকা করে দেয় পুলিশ বাহিনী।
শুধু চৌরাশিতেই নয়, আনুলিয়াতেও দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। আনুলিয়ায় ঘটনাস্থলে যাওয়া দেগঙ্গার তৃণমূল বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে রবিবারই বলেছিলেন যদু বংশ ধংসের পথে।












Click it and Unblock the Notifications