দিনে নারী, রাতে মদ! বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ সাংসদের বাড়ির সামনে

এবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর। বারাসত বিজেপির সাংগঠনিক জেলার পদ নিয়েই এই গোষ্ঠী কোন্দল। যার জেরে জেলা সভাপতি কুশপুতুল দাহ করা হয়।

এবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর। বারাসত বিজেপির সাংগঠনিক জেলার পদ নিয়েই এই গোষ্ঠী কোন্দল। যার জেরে জেলা সভাপতি কুশপুতুল দাহ করা হয়। বিক্ষোভ দেখানো হয় বনগাঁয় বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে। সেখান থেকে মিছিল যায় সবেতো তলার মোড় পর্যন্ত।

জেলা সভাপতির অপসারণ দাবি

জেলা সভাপতির অপসারণ দাবি

বিজেপির জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের অপসারণ দাবি করা হয় বিজেপির একাংশের তরফ থেকে। যা নিয়ে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে তুমুল বিক্ষোভও চলে।

জেলা বিজেপির সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ

জেলা বিজেপির সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ

শান্তনু ঠাকুরের বাড়ির সামনে হওয়া বিক্ষোভে, জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, দিনে নারী রাতে মদ, বিক্রি হচ্ছে বারাসত জেলা বিজেপির পদ। কোথাও প্ল্যাকার্ডে লেখা তৃণমূলের দালাল শঙ্কর চট্টোপাধ্যায়র দূর হটো। কোথাও অভিযোগ করা হয়েছে, ধর্ষণকামী, নারীলোলুপ শঙ্কর চট্টোপাধ্যায়ের শাস্তি চাই।

বিজেপি জেলা সভাপতির কুশপুতুল দাহ

বিজেপি জেলা সভাপতির কুশপুতুল দাহ

সবেতো তলার মোড়ে বিজেপি জেলা সভাপতি শঙ্ক চট্টোপাধ্যায়ের কুশপুতুলে জুতো মারা হয়। পরে সেই কুশপুতুল দাহ করা হয়।

শান্তনু ঠাকুরের ব্যাখ্যা

শান্তনু ঠাকুরের ব্যাখ্যা

বিক্ষোভ নিয়ে শান্তনু ঠাকুরের ব্যাখ্যা হল, তিনি একজন জনপ্রতিনিধি। তাঁর কাছে সবাই আসতে পারেন। তবে এই বিক্ষোভ নিয়ে তিনি সাংগঠনিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর জন্য বলেছেন। কারণ তাঁর সাংগঠনিক কোনও পদ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+