ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে ঘিরে সংঘর্ষ, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন স্থানীয়দের
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। সোমবার সকালের এই সংঘর্ষে জখম হয়েছেন দুজন তৃণমূলকর্মী। ফের গোষ্ঠী দ্বন্দ্ব মাথাচাড়া দেওয়ায় স্থানীয় পুলিশের ভূমিকাতেও উঠছে প্রশ্ন।
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। সোমবার সকালের এই সংঘর্ষে জখম হয়েছেন দুজন তৃণমূলকর্মী। ফের গোষ্ঠী দ্বন্দ্ব মাথাচাড়া দেওয়ায় স্থানীয় পুলিশের ভূমিকাতেও উঠছে প্রশ্ন।

সোমবার সকালে হামলায় আহত সাদ্দাম হোসেন পিয়াদাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও অপর আহত তাঁরই ভাই সালাম হোসেন পিয়াদা ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না বলে অভিযোগ।
চড়বিদ্যার পর এবার নির্দেশখালি। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী জুড়েই চলেছে তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ। দিন কয়েক আগে দুপক্ষের সংঘর্ষে এক কিশোর-সহ মারা গিয়েছিলেন দুজন। এবার মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা না ঘটলেও তৃণমূল কংগ্রেসের দুজন আহত হয়েছেন। আহতদের অভিযোগ, তৃণমূল যুব কংগ্রেস করার জন্য তাঁদের চাপ দেওয়া হচ্ছিল। তাতে রাজি না হওয়ায় সোমবার সকালে দুই ভাইকে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্ত স্থানীয় যুব তৃণমূল কংগ্রেসে নেতা ইলিয়াস লস্কর ও তার অনুগামীরা।
তৃণমূল কংগ্রেসের একাংশের অভিযোগ, ইলিয়াস ও তাঁর অনুগামীদের ভয়ে স্থানীয় অনেকেই এলাকা ছাড়া। যদিও ইলিয়াস লস্কর ও তার অনুগামীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বাসন্তীর তৃণমূল নেতৃত্ব।













Click it and Unblock the Notifications