তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ চলছেই, এখন পুলিশও পেটাচ্ছে শাসকদল

লাগাতার গোষ্ঠীসংঘর্ষ চলছে শাসক দলে। বাধা পেয়ে পুলিশ পেটাল তৃণমূল। বাঁকুড়ার বিষ্ণুপুরের বৈতলে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হল চারজন। আহত হয়েছেন তিন পুলিশও।

বাঁকুড়া, ২৪ জানুয়ারি : লাগাতার গোষ্ঠীসংঘর্ষ চলছে শাসক দলে। বাধা পেয়ে পুলিশ পেটাল তৃণমূল। বাঁকুড়ার বিষ্ণুপুরের বৈতলে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হল চারজন। আহত হয়েছেন তিন পুলিশও। সাতজনই বিঞ্চুপুর মহকুমা হাসপাতালে ভর্তি।[শুধু একটা শব্দ উচ্চারণেই ১৫ বছর পর ঘর ফিরে পাচ্ছেন মহিলা!]

তৃণমূলের দুই নেতা জাকির ও বাবু কোটালের গোষ্ঠী দ্বন্দ্ব দীর্ঘদিনের। সোমবার বৈতলে একটি চায়ের দোকানে যখন বসেছিলেন জাকির গোষ্ঠীর লোকজন, তখন বাবু কোটালের লোকজন এসে তাদের উপর আচমকাই চড়াও হয়। আগ্নেয়াস্ত্র ও রড নিয়ে জাকির গোষ্ঠীর লোকদের উপর চড়াও হয়।[নেতাজিসংক্রান্ত ঐতিহাসিক দলিল প্রকাশ্যে আনার দাবি, আইনি লড়াইয়ে নামছে তৃণমূল]

তৃণমূলের গোষ্ঠীসঙ্ঘর্ষ চলছেই, এখন পুলিশও পেটাচ্ছে শাসকদল

দুই গোষ্ঠীর সংঘর্ষের খবর পেয়েই পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশকেও রেয়াত করেনি তৃণমূল। পুলিশ এলাকায় ঢোকার মুখেই বাধা পায়। বাঁশ লাঠি দিয়ে পুলিশকে বেধড়ক পেটায় তৃণমূলের একদল। তিন পুলিশ কর্মীও গুরুতর জখম হয়।[প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বাক্যবাণ, অমিত শাহের জরুরি তলব দিলীপকে]

জাকির গোষ্ঠীর তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। তাঁদের অভিযোগ, মোটর সাইকেল বাহিনী অতর্কিতে হামলা চালায়। সবার হাতেই অস্ত্র ছিল। কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে ঢুকেই পারেনি। তৃণমূলেরই একটা গোষ্ঠীর প্রবল বাধায় পুলিশকে পিছু হটতে হয়।[রোজভ্যালি কাণ্ডে কেন গ্রেফতার হয়েছেন সুদীপ? জানালেন নিজের মুখেই]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+